বোরিং Video Call এখন হবে 3D-তে! Google Beam আনছে অসাধারণ এই প্রযুক্তি

Feature T&L

Google আবার দেখিয়ে দিল ভবিষ্যতের দিশা! তাদের বার্ষিক প্রযুক্তি উৎসব Google I/O 2025-এ Google লঞ্চ করলো চমৎকার নতুন আবিষ্কার – Google Beam। এই নতুন প্ল্যাটফর্মটি আসলে একধরনের AI-চালিত 3D ভিডিও কল প্রযুক্তি, যা আপনার সাধারণ 2D ভিডিও কলের অভিজ্ঞতাকে বদলে দেবে পুরোপুরি। শুনতে কল্পবিজ্ঞানের গল্প মনে হলেও এটাই বাস্তবে হতে চলেছে।

আগে যেটি পরিচিত ছিল Project Starline নামে, এখন সেটিই এসেছে নতুন নাম ও রূপে — Google Beam

Google Beam কীভাবে কাজ করে?

এই প্রযুক্তি একেবারেই অভিনব! Google Beam ব্যবহার করে ৬টি ক্যামেরা, যা একসাথে বিভিন্ন কোণ থেকে ছবি তোলে। এরপর সেই ছবিগুলিকে AI (Artificial Intelligence)3D ইমেজিং-এর সাহায্যে রূপান্তর করা হয় 3D ভিজ্যুয়ালে

এইসব ছবি বিশেষ 3D ডিসপ্লে-তে দেখা যায়, যেখানে ভিডিও কলে থাকা ব্যক্তিকে দেখে মনে হয় সে যেন সামনে বসে আছে। চোখে চোখ রেখে কথা বলা, মুখের এক্সপ্রেশন, হাত নাড়ানো — সবটাই স্পষ্ট বোঝা যায়।

আরও মজার বিষয় হলো, এটি 60FPS রিয়েলটাইম রেন্ডারিং করে, যার ফলে কথোপকথন হয় আরও স্বাভাবিক ও প্রাণবন্ত।

কোথায় ব্যবহার হবে এই Google Beam?

প্রথমদিকে Google Beam শুধুমাত্র অফিসব্যবসায়িক ব্যবহারের জন্য আসছে। Google ইতিমধ্যেই এর জন্য HP-এর সঙ্গে পার্টনারশিপ করেছে।

২০২৫ সালের শেষের দিকে বিভিন্ন অফিসে এটি চালু হবে বলে জানানো হয়েছে। ভবিষ্যতে এই প্রযুক্তি সাধারণ মানুষও ব্যবহার করতে পারবে — দূরে থাকা প্রিয়জনদের সঙ্গে এমন বাস্তব অভিজ্ঞতায় কথা বলার সুযোগ কেউ হাতছাড়া করতে চাইবে না!

কেন Google Beam এতটা বিশেষ?

  • Face-to-face অনুভব, যেন দুজন মানুষ এক ঘরে বসে কথা বলছে
  • Eye contact স্পষ্ট, যা সাধারণ ভিডিও কলে সম্ভব নয়
  • Spatial Audio যুক্ত, যার ফলে কথোপকথনের শব্দও বাস্তবধর্মী
  • 3D ভিজ্যুয়াল, যা সাধারণ ভিডিওর থেকে অনেক বেশি জীবন্ত

সবমিলিয়ে, এটি শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, এক নতুন যুগের সূচনা।

Google I/O 2025-এ আরও যা ছিল

Google Beam ছাড়াও, Google আরও কিছু দারুণ ফিচার ঘোষণা করেছে এই ইভেন্টে —

  • Imagen 4: উন্নত মানের ছবি তৈরি করতে সাহায্য করবে
  • Veo 3: বাস্তবধর্মী ভিডিও ক্লিপ বানাতে পারবে অডিওসহ
  • Google Meet-এ এসেছে Real-time Voice Translation, যার ফলে বিভিন্ন ভাষার ব্যাবহারকারীদের মধ্যে যোগাযোগ হবে আরও সহজ

কবে আসছে?

Google Beam-এর প্রথম রোলআউট হবে ২০২৫ সালের শেষের দিকে, অফিস এবং ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য।

তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে থেকে চালু হবে, তা এখনও জানানো হয়নি।

Google Beam নিঃসন্দেহে ভিডিও কল প্রযুক্তিতে এক যুগান্তকারী পদক্ষেপ। এটি আমাদের যোগাযোগের ধরন পাল্টে দিতে পারে – দূরকে করবে পরম নিকট।

Google-এর এই নতুন আবিষ্কার আমাদের দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলবে, এখন সবার চোখ সেদিকেই।

এই মুহূর্তে

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!

OPPO Reno 16c Baby Monster এডিশন আসছে ভারতে, K-Pop ফ্যানদের জন্য থাকছে বিশেষ চমক!

আসছে Redmi K100 সিরিজ, Geekbench-এ দেখা মিলল ‘Snapdragon 8 Elite Gen 5’ প্রসেসরের!