Google I/O 2025-এর মঞ্চ থেকে আবারও চমকে দিলো Google। সারা বিশ্বজুড়ে ডেভেলপারদের জন্য আয়োজিত এই বার্ষিক ইভেন্টে একগুচ্ছ AI-চালিত নতুন ফিচার ও প্রোডাক্ট উন্মোচিত হয়েছে। ভিডিও কলিং থেকে শুরু করে ইমেজ ও ভিডিও জেনারেশন, স্মার্ট গ্লাস থেকে শুরু করে সার্চ ইঞ্জিনের ভবিষ্যৎ—সব কিছুতেই AI-এর জাদু ছড়িয়ে পড়েছে।
Beam: 3D ভিডিও কলের সুবিধা
সবচেয়ে উল্লেখযোগ্য ইনভেন্সনের মধ্যে ছিল Beam। আগে এটি Project Starline নামে পরিচিত ছিল। এবার এটি বাস্তব রূপ পেয়েছে। Beam হল এমন এক 3D ভিডিও কনফারেন্সিং সিস্টেম মনে হবে আপনি ঠিক যেন কারো সামনেই বসে কথা বলছেন—না কোনও হেডসেট, না কোনও চশমা।
Beam ব্যবহার করে Google AI ও 3D ইমেজিং-এর সাহায্যে বাস্তবসম্মত হিউম্যান ফিগার তৈরি করছে, যেটি একাধিক অ্যাঙ্গেল থেকে দেখা যায়। চোখের চাহনি, মুখেরভঙ্গি, হাতের ইশারা—সব কিছুই ধরা পড়ে নিখুঁতভাবে। এটি চলবে Google Cloud-এ এবং সহজেই Google Meet, Zoom-এর মতো প্ল্যাটফর্মে যুক্ত হবে।
HP বাজারে আনবে প্রথম Beam ডিভাইস, আর তা দেখানো হবে InfoComm ট্রেড শো-তে। ইতিমধ্যে Deloitte, Salesforce, Duolingo-র মতো সংস্থাগুলি এটি ব্যবহার করে দেখছে।
Google Meet-এ আসছে রিয়েল টাইম স্পিচ ট্রান্সলেশন
ভাষা না জানলেও সমস্যা নেই! এবার Google Meet ও Beam-এ আসছে লাইভ স্পিচ ট্রান্সলেশন—একই সঙ্গে টোন ও উচ্চারণ বজায় রেখে রিয়েল টাইম অনুবাদ হবে, বহু ভাষাভাষীদের বৈঠকে সুবিধা হবে অনেক।
Gemini Live: ক্যামেরায় দেখালেই বোঝে AI
Gemini Live এখন থেকে সব Android ও iPhone ব্যবহারকারীদের জন্য ফ্রি। আগে Project Astra-তে এই ফিচার দেখা গিয়েছিল। এখন Gemini ক্যামেরায় যে কোন দ্রব্যকে দেখে, ব্যবহারকারীর প্রশ্নের প্রেক্ষিতে কনটেক্সচুয়াল উত্তর দেবে।
Google Search-এ এলো নতুন ‘AI Mode’
Google Search এবার হয়ে উঠেছে আরও স্মার্ট। এবার থেকে ‘AI Mode’-এ আপনি প্রশ্ন করতে পারবেন নিজের ভাষায়, আর পাবেন চ্যাটবটের মতো উত্তর। শুধু তাই নয়, জটিল তথ্য বিশ্লেষণ করে কাস্টম চার্ট পর্যন্ত বানিয়ে দেবে AI। Gmail-এর মতো অন্যান্য পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে আরও কাস্টমাইজড পরিষেবা দেবে।
Android XR: স্মার্ট গ্লাস ও হেডসেটের জন্য নতুন OS
Google আনলো একদম নতুন অপারেটিং সিস্টেম Android XR, যেটি স্মার্ট গ্লাস ও এক্সটেন্ডেড রিয়েলিটি ডিভাইসের জন্য তৈরি। এর মাধ্যমে এখন স্মার্ট গ্লাসে মেসেজ পাঠানো, ক্যালেন্ডার এন্ট্রি, লাইভ ন্যাভিগেশন এমনকি লাইভ অনুবাদও সম্ভব হবে। বহুভাষী কথোপকথনের সময় লাইভ সাবটাইটেলও দেখা যাবে।
Imagen 4 ও Veo 3: ছবি আর ভিডিও বানাবে AI
Imagen 4 হল Google-এর তৈরি সবচেয়ে উন্নত ইমেজ জেনারেশন মডেল, যা এখন থেকে Gemini App-এ পাওয়া যাবে। এবার বানানো ছবি ও লেখায় টাইপোগ্রাফির নির্ভুলতা আগের চেয়ে অনেক উন্নত।
অন্যদিকে, Veo 3 ভিডিও বানাতে শুধু ছবি বা লেখা নয়, বাস্তবসম্মত Ambient Sound আর Character Dialogue পর্যন্ত যুক্ত করতে পারে! এককথায়, আপনি যদি কোনও গল্প লেখেন, Veo 3 সেটিকে জীবন্ত ক্লিপে রূপান্তর করতে সক্ষম। এটি Gemini App-এ Ultra subscribers ও Vertex AI ইউজারদের জন্য এখনই চালু।
Gmail-এ এলো AI Smart Replies
Google এবার Gmail-এ আনছে “Personalized Smart Replies”—আপনার আগের ব্যবহার ও মেইলের টোন বুঝে AI নিজেই সাজিয়ে দেবে আপনার উত্তরের খসড়া। প্রথমে এটি কেবল পেইড ইউজারদের জন্য আসবে।
Google I/O 2025 দেখিয়ে দিল, AI এখন আর ভবিষ্যতের ব্যাপার নয়। Beam-এ ভিডিও কল, Gemini-র দৃষ্টিশক্তি, Veo-র ভিডিও বানানো—প্রযুক্তি এবার সত্যিই হয়ে উঠছে আরও ‘Helpful, Personal আর Immersive’।
এখন শুধু অপেক্ষা, এই সব ফিচার আমাদের হাতের মুঠোয় কবে পৌঁছায়!