এবার সিনেমা আর টিভি শো তৈরি করবে Google! প্রযুক্তির নতুন জাদু দেখবে বিশ্ব

Feature T&L

এবার আর শুধু সার্চ ইঞ্জিন নয়—Google ঢুকছে সিনেমা আর টেলিভিশনের জগতে! হ্যাঁ, ঠিকই শুনছেন। টেক দুনিয়ার এই জায়ান্ট এবার ‘100 Zeros’ নামের এক নতুন প্রজেক্ট নিয়ে হাজির, যার লক্ষ্য সিনেমা ও টিভি শোর মাধ্যমে মানুষকে প্রযুক্তির কাছাকাছি নিয়ে আসা, বিশেষত নতুন প্রজন্মের ছেলে মেয়েদের।

‘100 Zeros’ আসলে কী?

100 Zeros’ হল Google-এর বহু বছরের এক ভিশন, যেখানে তারা নামজাদা প্রোডাকশন কোম্পানি Range Media Partners-এর সঙ্গে হাত মিলিয়েছে। এর মাধ্যমে তৈরি হবে এমন সিনেমা ও টিভি কনটেন্ট, যা গল্পের মধ্যে দিয়ে AI (Artificial Intelligence) আর Spatial Computing-এর মতো প্রযুক্তির উপকারিতা তুলে ধরবে। উদ্দেশ্য একটাই—মানুষ যেন প্রযুক্তিকে ভয় না পেয়ে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভাবে।

হরর ফিল্ম ‘Kooku’ থেকে শুরু

এই প্রজেক্টের প্রথম ধাপ ইতিমধ্যেই নিয়েছে Google। 2024 সালে মুক্তিপ্রাপ্ত হরর সিনেমা ‘Kooku’-র প্রমোশনে ‘100 Zeros’-এর নাম দেখা গেছে। যদিও Google বড় করে এর প্রচার করেনি, কিন্তু সিনেমার শুরুতেই ‘100 Zeros’-এর লোগো বুঝিয়ে দেয়, এটি এক নতুন যাত্রার শুরু।

Hollywood এখন নানা সমস্যায় জর্জরিত—2023-এর লেখক-অভিনেতাদের ধর্মঘট, আর বিদেশি ছবির উপর মার্কিন ট্যাক্সের বাড়তি খরচ। এই সুযোগে Google-এর লক্ষ্য, তাদের উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে সিনেমার কনটেন্টকে আরও বাস্তবসম্মত ও সৃজনশীল করে তোলা। যেমন, Google Maps-এর Immersive View ও AI-চালিত ভিডিও টুল Veo 2 ব্যবহার হবে সিনেমা তৈরির কাজে।

YouTube কে নয় Netflix-কে অনুসরণ

Google আবার চমকে দিয়েছে। এবার তারা তাদের নিজস্ব প্ল্যাটফর্ম YouTube নয়, বরং Netflix-এর মতো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও বড় স্টুডিওদের সঙ্গেই কাজ করতে চাইছে। প্রসঙ্গত, YouTube Originals নামে একটি উদ্যোগ 2016-এ শুরু হলেও তা 2022-তে বন্ধ হয়ে যায়। তাই এবার ভিন্ন স্ট্র্যাটেজিতে এগোচ্ছে Google

GoogleRange Media Partners মিলে আরেকটি উদ্যোগ চালু করেছে—‘AI on Screen’। এই প্রজেক্টের অংশ হিসেবে Sweetwater আর Lucid নামে দুটি শর্ট ফিল্ম এই বছরেই আসছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সামাজিক দিক এবং তার ভবিষ্যৎ তুলে ধরা হবে।

তরুণদের মন জয় করাই টার্গেট

এই পুরো প্রজেক্টের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, Pixel Devices কিংবা Android ফোনের মতো Google-এর প্রোডাক্টগুলিকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলা। তবে তারা বিজ্ঞাপন দেখিয়ে নয়, বরং গল্পের মাধ্যমে প্রযুক্তিকে ব্যাবহার করে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করতে চায়।

100 Zeros’ নামটি এসেছে Google শব্দের উৎস ‘Googol’ থেকে, যার মানে 1-এর পরে 100টি শূন্য—অর্থাৎ বিশাল কিছু ভাবার প্রতীক। ঠিক সেইভাবেই Google-এর এই উদ্যোগ প্রযুক্তি ও সংস্কৃতিকে একসূত্রে বেঁধে নতুন মাত্রা দিতে চায়। প্রযুক্তি যে শুধু যন্ত্র নয়, বরং গল্প বলার, ভাবনার এবং সংস্কৃতির অংশ—এই ভাবনাই Google আমাদের সামনে তুলে ধরছে।

এই মুহূর্তে

OnePlus 16 আসছে! গেমিং দুনিয়ায় নতুন বিপ্লব আনতে পারে এই ফোন?

Vivo S2 Pro-এর বদলে আসছে Vivo S2 FE, চমক S-সিরিজে!

পুরোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ: বন্ধ হচ্ছে YouTube অ্যাপ!

অ্যামাজনে Samsung Galaxy S25 সিরিজের দামে বিরাট পতন: ₹৩৮,০০০ সাশ্রয়ের সুযোগ!