Google প্রায় কিনেই ফেলেছিল Netflix কে! খোলাখুলি স্বীকারোক্তি সুন্দর পিচাইয়ের

Feature T&L

বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা Google-এর CEO সুন্দর পিচাই সম্প্রতি এক বিস্ময়কর তথ্য ফাঁস করলেন। তিনি জানিয়েছেন, Google এক সময় প্রায় Netflix কিনে নিচ্ছিল! তবে শেষ মুহূর্তে পিছিয়ে আসে টেক জায়ান্টটি।

All-In Podcast-এ এক আলোচনায় Pichai বলেন, “আমরা Netflix কেনার বিষয়টা নিয়ে প্রচণ্ডভাবে চিন্তাভাবনা করেছিলাম। আমরা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম।” এই কথোপকথনের সময় তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন Google কর্মী ডেভিড ফ্রিডবার্গ-সহ আরও কয়েকজন।

যদিও তিনি এটিকে সম্পূর্ণরূপে “অভিযোগ” বা “দুঃখের বিষয়” বলে উল্লেখ না করলেও, তাঁর কথায় স্পষ্ট যে এই সিদ্ধান্তটা এখনও তাঁকে ভাবায়। কারণ আজ Netflix বিশ্বব্যাপী ৩০ কোটিরও বেশি সাবস্ক্রাইবার নিয়ে streaming দুনিয়ায় রাজত্ব করছে।

অন্যদিকে, Google এখনও পর্যন্ত subscription video মার্কেটে সেভাবে আধিপত্য বিস্তার করতে পারেনি। YouTube TV এবং Google TV থাকলেও, Netflix-এর মত original content ও গ্লোবাল বিনোদনের ক্ষেত্রে তেমন কোনও বড় সাফল্য পায়নি Google

প্রসঙ্গত জানা গেছে, ২০১৪ সালে UK-ভিত্তিক গবেষণা সংস্থা CCS Insight ভবিষ্যদ্বাণী করেছিল, ২০১৫ সালেই GoogleNetflix-এর মধ্যে ডিল হতে পারে। তবে সেই জল্পনা বাস্তবে রূপ নেয়নি।

Google-এর ইতিহাসে বহু সফল acquisition ঘটেছে—YouTube, Android, Nest, Fitbit, Waze ইত্যাদি। কিন্তু আজ মনে হচ্ছে, তাদের সবচেয়ে বড় অসফলতা ছিল এই Netflix কে না কেনা।

এখান থেকে বোঝা যাচ্ছে, প্রযুক্তি জগতে সুযোগ একবার হাতছাড়া হলে সেটা ফিরে পাওয়া সহজ নয়!

এই মুহূর্তে

Vivo X300e-এর প্রথম সেল শুরু, সঙ্গে Snapdragon 8 Gen 5 ও ৭২০০mAh ব্যাটারি

অ্যান্থ্রপিকের ক্লাউড এআই ব্রাচ: গোপনে পরীক্ষা চলাকালীন তিনটি সংস্থার সিস্টেমে হানা দিল এআই মডেল!

আজ ভারতে আসছে OnePlus N6x: 7,000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজেট স্মার্টফোন

গুগল পে-তে যুগান্তকারী AI ফিচার ‘Ask Google Pay’: ভারতে খরচ ট্র‍্যাক করা এবার আরও বুদ্ধিমান!