YouTube আবারো চমক নিয়ে হাজির! এইবার YouTube Shorts-এ যুক্ত হচ্ছে একাধিক অত্যাধুনিক ও মজাদার টুল, যার মাধ্যমে কনটেন্ট তৈরি করা হবে আরও সহজ, আরও সৃজনশীল। এখন থেকে শুধুমাত্র ফটো দিয়েই বানানো যাবে আকর্ষণীয় শর্টস ভিডিও, তাও একেবারে বিনামূল্যে!
নতুন Photo-to-Video টুল কী?
YouTube তাদের অফিসিয়াল ব্লগে জানিয়েছে, নতুন Photo-to-Video ফিচারটি Google-এর Veo 2 ভিডিও জেনারেশন মডেল দ্বারা পরিচালিত। এর মাধ্যমে ব্যাবহারকারীরা তাদের ক্যামেরা রোলে থাকা ছবি বেছে নিয়ে তাতে মুভমেন্ট বা অ্যানিমেশন যোগ করতে পারবেন।
যেমন ধরুন — একটি ল্যান্ডস্কেপ ফটোতে মোশন যোগ করা, গ্রুপ ফটোতে অ্যানিমেটেড এক্সপ্রেশন যুক্ত করা বা সাধারণ ছবিকে গল্পে রূপান্তর করার কাজ করা যাবে এক ক্লিকে।
এই ফিচারটি বর্তমানে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও আমেরিকাতে চালু হয়েছে। শীঘ্রই এটি আরও দেশে পৌঁছাবে বলেই জানিয়েছে YouTube।
Generative Effects – ডুডল থেকে ছবি, সেলফি থেকে ভিডিও!
আরো একটি নজরকাড়া ফিচার হলো Generative Effects। এর মাধ্যমে আপনি যদি স্ক্রিনে কিছু ডুডল করেন, AI সেই আঁকাকে পূর্ণাঙ্গ ছবিতে রূপান্তর করবে। এমনকি আপনার তোলা Selfie থেকেও বানানো যাবে সুন্দর এফেক্টযুক্ত শর্ট ভিডিও!
এই ফিচারটি Shorts ক্যামেরার ভিউফাইন্ডারে থাকা Sparkles আইকন থেকে অ্যাক্সেস করা যাবে। এবং এটিও বর্তমানে উপরের দেশগুলিতে চালু হয়েছে।
AI Playground – এক ছাতার নিচে সব AI টুল
YouTube Shorts-এর সমস্ত AI ফিচার একত্রে পাওয়া যাবে নতুন AI Playground-এ। এখানে থাকছে –
- বিভিন্ন Generative AI টেমপ্লেট
- Pre-filled Prompts – যা দিয়ে অল্প সময়েই বানানো যাবে শর্ট ভিডিও
- এবং নতুন নতুন ক্রিয়েটিভ সাজেশন
গুগল জানিয়েছে, ভবিষ্যতে এখানে Veo 3 মডেল যুক্ত করা হবে, যার মাধ্যমে ফিচারগুলো হবে আরও উন্নত ও বাস্তবধর্মী।
YouTube Shorts-এর এই আপডেট কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। ছবি থেকে ভিডিও, আঁকা থেকে বাস্তব ছবি, সবই সম্ভব এখন এক ক্লিকে! গুগলের AI প্রযুক্তি নিয়ে এই যাত্রা কেবল শুরু, ভবিষ্যতে আরও বৈচিত্র্য ও সুযোগ এনে দেবে এই প্ল্যাটফর্ম।