প্রতারণার ফাঁদে পড়ার আগেই এবার সতর্ক করবে মোবাইল নম্বর, কিভাবে? জেনে নিন

Feature T&L

ভারতে দিনে দিনে যেভাবে ডিজিটাল লেনদেন বাড়ছে, তেমনভাবেই বেড়ে চলেছে সাইবার প্রতারণাও। সাধারণ মানুষ যাতে আর ঠকে না যান, তাই এবার বড়সড় পদক্ষেপ নিল ভারত সরকার। সম্প্রতি টেলিকম দফতর (DoT) চালু করল এক অভিনব টুল — ‘FRI টুল বা Fraud Risk Indicator, যা আগে থেকেই জানাবে আপনার মোবাইল নম্বর কতটা ঝুঁকিপূর্ণ!

এই FRI টুল-এর কাজ কি?

FRI টুল আসলে সরকারের ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের (DIP) অন্তর্গত। এই টুল বিভিন্ন মোবাইল নম্বরের ভিত্তিতে ঝুঁকির মাত্রা নির্ধারণ করে — যেমন মিডিয়াম রিস্ক, হাই রিস্কভেরি হাই রিস্ক। এই নম্বরগুলো চিহ্নিত করা হয় সরকারের সাইবারক্রাইম রিপোর্টিং পোর্টাল, চক্ষু প্ল্যাটফর্ম ও বিভিন্ন আর্থিক সংস্থার তথ্য অনুযায়ী।

যদি কোনও নম্বর বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়, তবে তা থেকে আসা লেনদেন সঙ্গে সঙ্গে আটকে দেওয়া হয় অথবা ব্যবহারকারীকে আগে সতর্ক করা হয়। PhonePe ইতিমধ্যেই এই সিস্টেম ব্যবহার শুরু করেছে। যার ফলে ভুয়ো নম্বর থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা অনেকটাই কমবে।

কেন এত গুরুত্ব পাচ্ছে FRI টুল?

২০২৪ সালের প্রথম ৬ মাসেই ভারতজুড়ে সাইবার প্রতারণায় সাধারণ মানুষের ১১,০০০ কোটি টাকা খোয়া গেছে। ‘ডিজিটাল অ্যারেস্ট’, ভুয়ো ইনভেস্টমেন্ট স্কিম, ফিশিং — এসব এখন নিত্যদিনের সমস্যা। এই অবস্থায় FRI টুল হল সাধারণ মানুষের নিরাপত্তার ঢাল।

UPI অ্যাপে ইতিমধ্যেই ব্যবহৃত হচ্ছে

ভারতের ৯০% UPI লেনদেন হয় PhonePe, Google Pay বা Paytm-এর মতো অ্যাপগুলিতে। এই সব সংস্থাই FRI টুল ব্যবহার করছে এখন। ঝুঁকিপূর্ণ নম্বর থেকে আসা পেমেন্ট রিকোয়েস্ট পেলেই তারা সতর্ক করে দিচ্ছে ব্যবহারকারীদের।

সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা

সরকারের তরফ থেকে বলা হয়েছে, অজানা নম্বর থেকে কল বা মেসেজ এলে সন্দেহ হওয়ামাত্র ১৯৩০ নম্বরে ফোন করুন অথবা cybercrime.gov.in পোর্টালে অভিযোগ জানান। কোনও লেনদেন করার আগে ভালো করে যাচাই করুন।

‘FRI টুল’-এর মাধ্যমে ডিজিটাল প্রতারণার বিষয়ে এখন সরকারের নজরদারি আরও কড়া। প্রযুক্তি যদি সঠিকভাবে ব্যবহৃত হয়, তবে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। নিজেকে সুরক্ষিত রাখুন, ব্যাক্তিগত তথ্য ও টাকার নিরাপত্তায় সচেতন থাকুন।

এই মুহূর্তে

Xiaomi SkyNomad Series: আসছে নতুন প্রজন্মের ফ্যামিলি SUV, যা বদলে দেবে ভ্রমণের অভিজ্ঞতা!

Google Pixel Watch 5 নিয়ে নতুন খবর: লিক হল ডিজাইন ও ফিচারের খুঁটিনাটি!

Google Pixel 11 Pro: লঞ্চের আগেই ফাঁস হল ডিজাইন, রং ও দামের সমস্ত তথ্য!

OnePlus 16 আসছে! গেমিং দুনিয়ায় নতুন বিপ্লব আনতে পারে এই ফোন?