Meta এবার তাদের জনপ্রিয় Facebook Messenger App-এ নিয়ে এসেছে একগুচ্ছ নতুন ফিচার। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো HD ভিডিও কলিং এবং AI ব্যাকগ্রাউন্ড।
এখন থেকে Wi-Fi –এর মাধ্যমে করা কলগুলিতে HD অপশন ডিফল্টভাবে সক্রিয় থাকবে। তবে মোবাইল ডেটায় এটি ম্যানুয়ালি চালু করতে হবে। এছাড়াও কলের সময় Background Noise Suppression এবং Voice Isolation ফিচার চালু করা যাবে কল সেটিংস থেকে, যা কলকে আরও পরিষ্কার ও উন্নত মানের করবে। Meta জানিয়েছে, এই আপডেটের ফলে Messenger-এ কল করলে মনে হবে যেন একসঙ্গে একই ঘরে বসে কথা বলছেন।
যদি কল রিসিভ না হয়, তখন Audio বা Video Message করে দেওয়ার সুযোগও যোগ হয়েছে। “Record Message” অপশনে ট্যাপ করেই বন্ধুদের কাছে বার্তা পাঠানো যাবে।
এর পাশাপাশি, শিগগিরই Messenger-এ AI Backgrounds ফিচার যুক্ত হচ্ছে, যা ভিডিও কলকে আরও আকর্ষণীয় করে তুলবে। ভিডিও কলের সময় Effects আইকনে ক্লিক করে নিজের পছন্দমতো ব্যাকগ্রাউন্ড বেছে নেওয়া যাবে।
এছাড়া iOS ব্যবহারকারীরা এখন থেকে Siri-র সাহায্যে Messenger কল করা ও মেসেজ পাঠানো সহজেই করতে পারবেন।
এই নতুন আপডেটগুলি ব্যবহারকারীদের আরও মসৃণ এবং উন্নত অভিজ্ঞতা দেবে বলে আশা করছে Meta। আপনারা যদি এখনও এই ফিচারগুলি Try না করে থাকেন, তাহলে নতুন আপডেটটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।