বর্তমানে Amazon আর Flipkart-এর মতো ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে অনলাইন কেনাকাটা প্রায় ঘরের কাজের মতো হয়ে গেছে। অর্ডার করলেই সুন্দরভাবে প্যাক করা বাক্সে জিনিস এসে পৌঁছায় আপনার দরজায়। আপনি সেটি খোলেন, প্রোডাক্টটা তুলে রাখেন আর বাক্সটা ফেলে দেন। কিন্তু জানেন কি, সেই ফেলা দেওয়া বাক্সটাই আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করার হাতিয়ার হয়ে উঠতে পারে?
ভাবছেন কীভাবে? চলুন, ব্যাপারটা বিশদে জেনে নেওয়া যাক।
Delivery Box Scam – কী এটা আর কেমন করে কাজ করে?
আপনার বাড়িতে কোনো Amazon বা Flipkart-এর পুরনো ডেলিভারি বক্স থাকলে এখনই দেখে নিন তার উপরের স্টিকারটা। যেটাতে আপনার নাম, ফোন নম্বর, ইমেল আইডি, এমনকি অনেক সময়ে অর্ডার করা পণ্যের তথ্যও লেখা থাকে। এইসব ডেটাই স্ক্যামারদের কাছে ভাণ্ডার!
এই তথ্য দিয়ে স্ক্যামাররা আপনাকে ফাঁদে ফেলতে পারে। নিচে ধাপে ধাপে বোঝানো হলো কিভাবে এই প্রতারণা ঘটে:
- আপনি Amazon বা Flipkart থেকে কিছু কিনলেন
- ডেলিভারি হয়ে গেল
- প্রোডাক্ট রেখে বাক্সটা ফেলে দিলেন
- স্ক্যামাররা সেই ফেলা দেওয়া বাক্স কুড়িয়ে নিয়ে তথ্যগুলো সংগ্রহ করল
- তারপর আপনাকে ফোন করে বলল প্রোডাক্ট নিয়ে ফিডব্যাক দিতে
- বলল, ফিডব্যাক দিলে আপনার পরবর্তী অর্ডারে 10% বা তার বেশি ছাড় পাবেন
- আপনাকে একটা লিঙ্ক পাঠানো হলো, আপনি সেটায় ক্লিক করলেন
- সেই লিঙ্কে ছিল Malware যা আপনার মোবাইল বা কম্পিউটারে ঢুকে আপনার ব্যাঙ্ক ডিটেলস চুরি করে নিল
ব্যাস! আপনার অ্যাকাউন্টের টাকা গায়েব!
কীভাবে বাঁচবেন এই স্ক্যাম থেকে?
- প্রথমত, ডেলিভারি বাক্স ফেলার আগে স্টিকার থেকে আপনার নাম, ফোন নম্বর, ইমেল ইত্যাদি স্ক্র্যাচ করে ফেলুন। একটা knife বা permanent marker ব্যবহার করতে পারেন।
- দ্বিতীয়ত, কোনো অপরিচিত ব্যক্তি যদি ডিসকাউন্টের লোভ দেখিয়ে লিঙ্ক পাঠায়, তা কখনোই ক্লিক করবেন না।
- তৃতীয়ত, চাইলে আপনি বাজারে পাওয়া যায় এমন Identity Protection Roller Stamp ID ব্যবহার করতে পারেন, যা দিয়ে বাক্সের উপরের তথ্য মুছে ফেলা যায়।
আজকের দিনে, যেখানে অনলাইন শপিং আমাদের জীবনের অঙ্গ, সেখানে নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা একান্ত জরুরি। তাই সচেতন থাকুন, তথ্য গোপন রাখুন আর এই ধরণের Delivery Box Scam থেকে নিজেকে আর নিজের কষ্ট করে আয় করা টাকাকে সুরক্ষিত রাখুন।