BSNL-এর 5G নিয়ে বড় খবর! শীঘ্রই শুরু হবে ট্রায়াল আর পরিষেবা 

Feature T&L

সরকারি টেলিকম সংস্থা BSNL তার কোটি কোটি গ্রাহকের জন্য নিয়ে এসেছে এক বিশাল সুসংবাদ। এতদিন ধরে অনেকেই ভাবছিলেন কবে আসবে BSNL 5G? অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলল। খুব শীঘ্রই দেশের মাটিতে শুরু হতে চলেছে BSNL 5G ট্রায়াল। এই ঘোষণা এসেছে টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-র তরফে, দিল্লিতে আয়োজিত India Mobile Congress (IMC) 2025-এর থিম লঞ্চ ইভেন্টে।

4G পরিষেবার সম্প্রসারণ

বর্তমানে BSNL-এর মূল ফোকাস হল দেশের প্রান্তিক এলাকাগুলিতেও উন্নত মোবাইল নেটওয়ার্ক পৌঁছে দেওয়া। আর সেই লক্ষ্যে সংস্থা ইতিমধ্যেই ৯৩,৪৫০টি নতুন 4G মোবাইল টাওয়ার ইনস্টল ও চালু করেছে। তাদের লক্ষ্য ১ লক্ষ টাওয়ার বসানো, যার মধ্যে প্রায় ৯৩% কাজ সম্পূর্ণ।

মন্ত্রী জানান, এই 4G টাওয়ার এক্সপ্যানশন প্রজেক্ট দেশীয় প্রযুক্তির ওপর নির্ভর করে তৈরি হচ্ছে। BSNL এই প্রকল্পে কাজ করছে C-DoT, Tejas Networks, এবং TCS (Tata Consultancy Services)-এর মতো ভারতীয় সংস্থার সঙ্গে হাত মিলিয়ে। এর ফলে ‘মেড ইন ইন্ডিয়া’ নেটওয়ার্ক বাস্তবে রূপ নিচ্ছে।

BSNL 5G ট্রায়াল আসছে খুব শীঘ্রই

সবচেয়ে বড় চমক অবশ্যই BSNL-এর 5G পরিষেবা নিয়ে। মন্ত্রীর কথায়, খুব দ্রুতই শুরু হতে চলেছে এর ট্রায়াল ফেজ। যদিও নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করা হয়নি, তবে সরকারের এই ঘোষণায় গ্রাহকদের মধ্যে উৎসাহ চরমে।

আবার বাড়ছে BSNL ইউজারবেস

একসময় Jio, Airtel-এর মতো প্রাইভেট টেলিকম সংস্থার উন্নত পরিষেবা ও দামে সুবিধা থাকায় BSNL কিছুটা পিছিয়ে পড়েছিল। তবে সম্প্রতি প্রাইভেট সংস্থাগুলির রিচার্জ খরচ বাড়ায় সাধারণ গ্রাহকরা ফের BSNL-এর দিকে ঝুঁকছেন। এর ফলে সংস্থার ইউজারবেসে ধীরে ধীরে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

স্যাটেলাইট ইন্টারনেটেও BSNL

এই অনুষ্ঠানে আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মন্ত্রী সিন্ধিয়া। তিনি জানান, TRAI-এর গাইডলাইনের ভিত্তিতে খুব শীঘ্রই স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবার স্পেকট্রাম লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন হবে। এই পরিষেবার দৌড়ে রয়েছে ভারতীয় সংস্থা Airtel, Jio, এবং আন্তর্জাতিক জায়ান্ট Starlink (ইলন মাস্ক)Amazon Kuiper। এই সংস্থাগুলি ইতিমধ্যেই সরকারের কাছে অনুমোদন চেয়ে রেখেছে।

সরকারি হলেও, BSNL এখন অনেক বেশি আগ্রাসী ও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। 4G টাওয়ার সম্প্রসারণ থেকে শুরু করে দেশীয় প্রযুক্তির ওপর ভিত্তি করে 5G নেটওয়ার্ক তৈরি—সব মিলিয়ে BSNL এক নতুন যুগে পা রাখতে চলেছে। অচিরেই যখন BSNL 5G ট্রায়াল শুরু হবে, তখন সাধারণ মানুষ ও বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষ আরও উন্নত কানেক্টিভিটির স্বাদ পাবে, আশা রাখছে দেশের টেলিকম মহল।

এই মুহূর্তে

সেমিকন ইন্ডিয়া ২০২৬: প্রধানমন্ত্রী মোদির হাতে দেশের সেমিকন্ডাক্টর বিপ্লবের সূচনা

Renault India September 2026 offers: বাম্পার ছাড় ডাস্টারে, অন্যান্য মডেলেও আকর্ষণীয় সুবিধা!

ভারতে এল কিয়া কার্নিভাল হাইব্রিড: বুকিং শুরু, প্রিমিয়াম MPV-তে নতুন চমক!

নতুন GE F404 ইঞ্জিনে তেজস মার্ক ১এ উৎপাদন গতি পেল, কিন্তু IAF-এর অপেক্ষা আরও দীর্ঘ