স্মার্টফোন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, শোবার আগে মোবাইল ব্যবহারের কিছু অভ্যাস চূড়ান্ত অস্বাস্থ্যকর। শুধু শরীর নয়, ঘুমের উপরও ভয়ংকর প্রভাব ফেলে। যদি রাতে ভালো ঘুম চান, তাহলে এই ৭টি ভুল করা একদমই চলবে না!
1.সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং
বিছানায় যাওয়ার পরও Facebook, Instagram, X-এ চোখ বুলিয়ে দেখতে চান কে কী করছে? কিন্তু অবিরাম স্ক্রলিং আপনার মস্তিষ্ককে সচল রাখে, ঘুমিয়ে পড়তে দেরি হয়। তাই শোবার আগে ফোন দূরে রাখুন।
2. ইমেলের উত্তর দেওয়া
অফিসের কাজ অফিসেই রাখুন! রাতে Gmail, Outlook খুলে ইমেলের উত্তর দিতে গেলে মানসিক চাপ বাড়ে, ফলে ঘুমের ব্যাঘাত ঘটে।
3. উত্তেজিত কথোপকথন
শোবার আগে কারও সঙ্গে তর্ক বা ঝগড়া একদম নয়! WhatsApp, Messenger-এ উত্তেজিত কথোপকথন হলে স্ট্রেস লেভেল বাড়ে, অ্যাড্রেনালিন ক্ষরণ হয়, যা ঘুমের বড় বাধা।
4. ভিডিও বা লাইভ স্ট্রিমিং
বিছানায় শুয়ে YouTube, Netflix, Amazon Prime-এর ভিডিও দেখতে ভালো লাগে, তাই না? কিন্তু স্ক্রিনের blue light মেলাটোনিন হরমোনের ভারসাম্য নষ্ট করে, ফলে ঘুম আসতে দেরি হয়।
5. মোবাইল গেম খেলা
শোবার আগে PUBG, Free Fire, Candy Crush-এর মতো গেম খেললে মস্তিষ্ক উত্তেজিত হয়ে যায়, অ্যাড্রেনালিন লেভেল বেড়ে যায়। এতে ঘুম আসতে দেরি হয় এবং মানসিক চাপ বাড়ে।
6. মোবাইলে অ্যালার্ম সেট করা
অনেকে শোবার ঠিক আগে মোবাইলে Alarm সেট করেন। কিন্তু তখন ফোন ঘাঁটার লোভ হয়, যা ঘুম নষ্ট করতে পারে। তাই আগে থেকেই অ্যালার্ম সেট করুন।
7. ইন্টারনেট ব্রাউজিং
Google Chrome, Safari, Firefox-এ কিছু একটা সার্চ করতে গিয়ে কখন যে ঘুমের সময় পার হয়ে যায়, বোঝাই যায় না! অতিরিক্ত তথ্যপ্রবাহ মস্তিষ্ককে ভারাক্রান্ত করে তোলে, ফলে ঘুমের ব্যাঘাত ঘটে।
পরামর্শ: শোবার অন্তত ৩০ মিনিট আগে ফোন দূরে রাখুন, নয়তো ঘুমের বারোটা বাজবে!