অ্যামাজনে ৫ লক্ষ কর্মীর বদলে কাজ করবে রোবট! কৌশল সাজাচ্ছে কোম্পানি

Amazon using robots

কল্পনা করুন, এক বিশাল স্টোরের ছবি—যেখানে মানুষ নেই বললেই চলে, কেবল হাজার হাজার রোবট দ্রুত গতিতে কাজ করে চলেছে। শুনতে ফিকশন মনে হলেও, এটাই হতে চলেছে অ্যামাজনের আগামী দিনের ছবি। এক চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে, যা বিশ্বজুড়ে চাকরির বাজারে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে, ই-কমার্স জায়ান্ট অ্যামাজন (Amazon) তাদের স্টোর ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের স্বয়ংক্রিয়তা আনতে চলেছে। এর ফলে আগামী কয়েক বছরে ৫ লক্ষেরও বেশি মানুষের চাকরি রোবট নিয়ে নিতে পারে।

অ্যামাজনের লক্ষ্য 75% স্বয়ংক্রিয়তা

এই রিপোর্টটি তৈরি হয়েছে অ্যামাজন-এর কিছু অভ্যন্তরীণ নথির ওপর ভিত্তি করে। এই নথিগুলি থেকে জানা যাচ্ছে যে, অ্যামাজন রোবটিক্স টিমের প্রধান লক্ষ্য হলো কোম্পানির মোট কাজের প্রায় ৭৫% স্বয়ংক্রিয় (Automated) করে তোলা। এর চূড়ান্ত পরিণতি হিসেবে স্টোরগুলোতে মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

বর্তমানে সারা বিশ্বে অ্যামাজন-এর কর্মীর সংখ্যা প্রায় ১২ লক্ষ। কিন্তু এই নতুন পরিকল্পনার জেরে আগামী ২০২৭ সালের মধ্যে শুধুমাত্র আমেরিকাতেই ১ লক্ষ ৬০ হাজার কর্মী হয়ত চাকরি হারা হবে। কোম্পানির হিসাবে, এর ফলে প্রতিটি প্রোডাক্ট পিকিং, প্যাকিং এবং ডেলিভারিতে প্রায় ৩০ সেন্ট (যা ভারতীয় টাকায় প্রায় ২৬ টাকা) সাশ্রয় হবে!

দূরদর্শী পরিকল্পনা আরও বড়—২০৩৩ সালের মধ্যে অ্যামাজন দ্বিগুণ প্রোডাক্ট বিক্রি করবে কিন্তু প্রায় ৬ লক্ষ কর্মী আর কাজ করবে না।

কিভা থেকে আধুনিক স্টোর

এই স্বয়ংক্রিয়তার সূচনা হয়েছিল ২০১২ সালে, যখন অ্যামাজন ৭৭৫ মিলিয়ন ডলারের বিনিময়ে রোবট নির্মাতা কোম্পানি কিভা (Kiva) কিনে নেয়। প্রযুক্তির এই দৌড়ে গত বছর তারা একটি অত্যাধুনিক স্টোরও চালু করেছে, যেখানে প্রায় ১ হাজার রোবট কোনো মানুষের সাহায্য ছাড়াই একটি প্যাকেজ প্রস্তুত করতে পারে।

অ্যামাজন ভালো করেই জানে যে, এই ব্যাপক পরিবর্তনের ফলে বর্তমান কর্মীদের মধ্যে অসন্তোষ বা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তাই তারা আগে থেকেই একটি ‘স্মার্ট’ কৌশল তৈরি করেছে। মানুষ যাতে আতঙ্কিত না হয়, সেই জন্য কিছু শব্দ বদলানো হবে:

  1. অটোমেশন” বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স”-এর মতো শব্দ ব্যবহার না করে বলা হবে অ্যাডভান্সড টেকনোলজি”
  2. রোবট”-এর পরিবর্তে ব্যবহার করা হবে কোবট” (Cobot), যার অর্থ হলো সহযোগিতা করা রোবট—অর্থাৎ, মানুষ ও রোবট একসঙ্গে কাজ করছে, এমন একটা ধারণা তৈরি করা।

এছাড়াও, সাধারণ মানুষের কাছে কোম্পানির ভাবমূর্তি ভালো রাখতে অ্যামাজন সমাজের বিভিন্ন অনুষ্ঠানে ও কর্মকাণ্ডে আরও বেশি করে অংশ নেবে।

অ্যামাজনের বক্তব্য

এই রিপোর্ট প্রসঙ্গে অ্যামাজন-এর মুখপাত্র কেলি ন্যানটেল (Kelly Nantel) নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন যে, “এটি কেবল কোম্পানির একটি দৃষ্টিভঙ্গি মাত্র।” তিনি আরও জানিয়েছেন যে, আসন্ন ছুটির মরসুমে অ্যামাজন প্রায় ২ লক্ষ ৫০ হাজার নতুন কর্মী নিয়োগ করবে। তবে এই নিয়োগগুলি স্থায়ী হবে কি না, সে বিষয়টি তিনি স্পষ্ট করেননি।

প্রযুক্তির অগ্রগতি যে সুবিধার পাশাপাশি চাকরির নিরাপত্তার বিষয়ে উদ্বেগ বাড়াচ্ছে, এই খবরটি তারই প্রমাণ। অ্যামাজন-এর মতো বিশাল কোম্পানি কীভাবে এই প্রযুক্তিগত এবং মানবিক পরিবর্তনকে সামলায়, এখন সেটাই দেখার বিষয়।

এই মুহূর্তে

আগস্ট ২০২৬-এ আসছে Google Pixel 11, Vivo S2 সহ ৫টি সেরা smartphones launching in August 2026: সম্পূর্ণ তালিকা!

Hugging Face প্ল্যাটফর্মে ভয়ঙ্কর AI Deepfake-এর রমরমা: নারী ও শিশুদের টার্গেট করে তৈরি হচ্ছে অশালীন ছবি

ভারতীয় বিমান বাহিনী চালু করলো ‘সংকল্প-২০২৬’: রুশ যুদ্ধবিমানের দেশীয়করণে নতুন দিগন্ত

মহাকাশে আত্মনির্ভর ভারত: নভোচারী প্রযুক্তির দেশীয় উন্নয়নে জোরালো পদক্ষেপ