Amazon-এর নতুন AI মডেলের জাদু! Adobe, Meta, OpenAI-কে চ্যালেঞ্জ

Feature T&L

লাস ভেগাসে অনুষ্ঠিত বার্ষিক AWS সম্মেলনে, Amazon উন্মোচন করল তাদের নতুন AI প্ল্যাটফর্মের একটি সংকলন, যাকে তারা বলছে “Nova।” এই foundation models-এর মাধ্যমে টেক্সট, ছবি ও ভিডিও তৈরি করা সম্ভব, যা সরাসরি চ্যালেঞ্জ জানাবে Adobe, Meta, OpenAI-এর মতো প্রতিদ্বন্দ্বীদের।

Amazon-এর CEO Andy Jassy এই মডেলগুলো চালু করার সময় বলেন, “ডেভেলপাররা চান ভালো লেটেন্সি, কম খরচ, এবং ফাইন-টিউনিংয়ের ক্ষমতা। আমরা সেই চাহিদা মেটাতেই কাজ করছি।”

Nova Reel, Amazon- নতুন ভিডিও জেনারেশন সফটওয়্যার, কেবল একটি ছবি বা টেক্সট প্রম্পট থেকেই ছয় সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারে। ভবিষ্যতে এটি দুই মিনিট পর্যন্ত ভিডিও তৈরির ক্ষমতাও পাবে। প্রোডাক্ট ডিসপ্লে ও চলচ্চিত্র নির্মাণে এই টুলের ব্যবহারকে যুগান্তকারী বলে মনে করা হচ্ছে।

ছবির জন্য Canvas নামে আরেকটি প্ল্যাটফর্ম উন্মোচন করেছে Amazon, যা টেক্সট প্রম্পট থেকে ছবি তৈরি করতে সক্ষম। এছাড়া, মাল্টি-মোডাল AI মডেল চালুর পরিকল্পনাও ঘোষণা করেছে, যা টেক্সট, ছবি, বক্তৃতা ও ভিডিও প্রসেস এবং জেনারেট করতে পারবে।

Alexa-তে উন্নত AI যুক্ত করার প্রকল্প “Banyan” নিয়েও আলোচনা হয়েছে। যদিও কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জে প্রকল্পটি বিলম্বিত হয়েছে, তবুও ভবিষ্যতে এটির কার্যকারিতা বাড়ানোর ব্যাপারে আশাবাদী Amazon

তবে এইসব উদ্ভাবন নিয়ে কপিরাইট লঙ্ঘনের শঙ্কা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে Amazon জানিয়েছে, তাদের AI Software গুলিতে Watermark সহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

Meta, Adobe এবং OpenAI-এর মতো সংস্থাগুলি ইতিমধ্যেই AI-চালিত ভিডিও ও ছবি তৈরির টুল চালু করেছে। সেই প্রতিযোগিতায় অংশ নিয়েই Amazon এই উদ্ভাবনগুলির মাধ্যমে বাজার দখলের চেষ্টা করছে।

সম্মেলনে জ্যাসি বলেন, “আমাদের লক্ষ্য হল AI প্রযুক্তি দায়িত্বশীলভাবে ব্যবহার করা এবং ক্ষতিকর কনটেন্ট রোধ করা।” এই অঙ্গীকারের মাধ্যমেই Amazon চায় AI দুনিয়ায় একটি নির্ভরযোগ্য স্থান তৈরি করতে।

এই মুহূর্তে

ফিফা বিশ্বকাপ ২০২৬: ভারতে অনলাইন ও টিভিতে লাইভ দেখবেন কোথায়? রইল সম্পূর্ণ গাইড

অডিওর পর এবার গ্রুমিং দুনিয়ায় Boat, এলো নতুন Slazer সিরিজ

এবার মানুষের চেয়েও বেশি ওয়েব ট্র্যাফিক তৈরি করছে AI এজেন্টরা!

OnePlus Community Sale 2026 শুরু: OnePlus 15, 15R ও অন্যান্য ডিভাইসে অবিশ্বাস্য ছাড়!