বড় আপডেট! 1 নভেম্বর থেকে নতুন নিয়ম আনছে Airtel, Jio, Vi

Feature T&L

1 নভেম্বর, 2024 থেকে ভারতের প্রধান টেলিকম কোম্পানি Airtel, Jio এবং Vi নতুন নিয়ম চালু করতে চলেছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এই নিয়ম বাধ্যতামূলক করেছে, যার লক্ষ্য হচ্ছে দেশে বাড়তে থাকা প্রতারণা ও জালিয়াতি রোধ করা। এর ফলে, এখন থেকে ব্যবহারকারীরা যে SMS পাবে তা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

নতুন এই ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই অবাঞ্ছিত Call এবং SMS ব্লক করতে পারবে। তবে, সাইবার অপরাধ কমাতে এই পদক্ষেপ গ্রহণ করলেও অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন যে এর ফলে জরুরি বার্তা পৌঁছাতে দেরী হতে পারে। বিশেষ করে Banking message বা OTP সময়মতো না পৌঁছালে অনলাইন লেনদেনে সমস্যা দেখা দিতে পারে।

এছাড়াও, TRAI নির্দেশ দিয়েছে যে ব্যাংক, ই-কমার্স এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির মতো সংস্থাগুলি যদি টেলিমার্কেটিং নীতি অনুসরণ না করে, তবে তাদের Promotional message ব্লক করতে হবে। এর মূল উদ্দেশ্য হলো প্রতারণা প্রতিরোধ করা এবং ব্যবহারকারীদের জন্য SMS গুলোকে আরও পরিষ্কার ও নির্ভরযোগ্য করা।

ভারতে বর্তমানে প্রতিদিন প্রায় 1.5 থেকে 1.7 বিলিয়ন commercial message পাঠানো হয়, যা নতুন নিয়ম কার্যকর করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হতে পারে। Airtel, Jio এবং Vi জানিয়েছে যে তারা TRAI-এর নিয়ম মেনে 1 নভেম্বরের সময়সীমা পূরণে প্রস্তুত। তবে, সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (COAI) টেলিকম সংস্থাগুলির হয়ে দুই মাসের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছে, যাতে নতুন সিস্টেমটি মসৃণভাবে চালু করা যায়।

ডেডলাইনের আগে টেলিকম কোম্পানিগুলি দ্রুত প্রস্তুতি নিচ্ছে, তবে এত বড় আকারের Message system-এ, এই পরিবর্তন আনা নিঃসন্দেহে বড় ধরনের প্রভাব ফেলবে ভারতের বাজারে।

এই মুহূর্তে

পুরোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ: বন্ধ হচ্ছে YouTube অ্যাপ!

অ্যামাজনে Samsung Galaxy S25 সিরিজের দামে বিরাট পতন: ₹৩৮,০০০ সাশ্রয়ের সুযোগ!

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!