Airtel ও Ericsson নিয়ে আসছে গ্রামীণ ভারতের জন্য সুপার ফাস্ট ইন্টারনেট পরিষেবা

Feature T&L

Bharti Airtel এবার সুইডেনের বিখ্যাত টেলিকম সরঞ্জাম নির্মাতা Ericsson-এর সঙ্গে তাদের বহুদিনের পার্টনারশিপকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। লক্ষ্য একটাই—ভারতের আধা-শহর ও গ্রামাঞ্চলে Fixed Wireless Access (FWA) প্রযুক্তির মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া।

FWA হল একটি আধুনিক ব্রডব্যান্ড সলিউশন, যা সাধারণ ফাইবার বা DSL লাইনের বদলে 4G ও 5G মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগ দেয়। যেসব জায়গায় তারের মাধ্যমে ইন্টারনেট পৌঁছানো কঠিন বা খরচ সাপেক্ষ, সেখানেই এই প্রযুক্তি সবচেয়ে কার্যকর।

এই নতুন চুক্তির অধীনে, Ericsson এয়ারটেলের জন্য তাদের উন্নততর Core Network Platform সরবরাহ করবে যা বিশেষভাবে FWA পরিষেবার জন্য তৈরি। এই প্ল্যাটফর্মটি বেশি ডেটা দিতে সক্ষম, নেটওয়ার্ক আরও নির্ভরযোগ্য এবং কম জায়গা নেয়—ফলে রক্ষণাবেক্ষণের খরচও অনেক কমে যায়।

এর আগে দুই সংস্থা একটি Dual-Mode 5G Core চালুর সিদ্ধান্ত নিয়েছিল, যা 5G Standalone (SA) প্রযুক্তির ভিত্তিতে একটি একক নেটওয়ার্ক গঠনে সাহায্য করেছিল। নতুন এই রোলআউট সেই ধারারই ধারাবাহিকতা।

Bharti Airtel-এর সি.টি.ও. রণদীপ সেখন জানিয়েছেন, “Ericsson-এর নতুন Packet Core Deployment Architecture আমাদের নেটওয়ার্কের গুণগত মান ও স্থায়িত্ব অনেকখানি বাড়াবে। আমাদের ক্রমবর্ধমান ডেটা চাহিদা পূরণ করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

অন্যদিকে, Ericsson-এর দক্ষিণ-পূর্ব এশিয়া, ওশেনিয়া এবং ভারতের-র প্রধান আন্দ্রে ভিসেন্ট বলেছেন, “এই প্রযুক্তি ভারতের অবহেলিত এলাকাগুলিতে Digital Inclusion-এর এক নতুন দিগন্ত খুলে দেবে।”

এই অংশীদারিত্বের লক্ষ্য হল ভারতের প্রতিটি প্রান্তে সুলভে, নির্ভরযোগ্য এবং দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া। বিশেষজ্ঞদের মতে, Fixed Wireless Access আগামী দিনে 5G প্রযুক্তি থেকে আয় বৃদ্ধির একটি মূল চাবিকাঠি হতে চলেছে।

AirtelEricsson-এর এই যৌথ উদ্যোগ ভারতের গ্রামীণ ও আধা-শহর অঞ্চলের লক্ষ লক্ষ মানুষকে উন্নততর ইন্টারনেট পরিষেবা দিতে চলেছে। ডিজিটাল ভারত গড়ার পথে এটি এক বড় পদক্ষেপ।

এই মুহূর্তে

আগস্ট ২০২৬-এ আসছে Google Pixel 11, Vivo S2 সহ ৫টি সেরা smartphones launching in August 2026: সম্পূর্ণ তালিকা!

Hugging Face প্ল্যাটফর্মে ভয়ঙ্কর AI Deepfake-এর রমরমা: নারী ও শিশুদের টার্গেট করে তৈরি হচ্ছে অশালীন ছবি

ভারতীয় বিমান বাহিনী চালু করলো ‘সংকল্প-২০২৬’: রুশ যুদ্ধবিমানের দেশীয়করণে নতুন দিগন্ত

মহাকাশে আত্মনির্ভর ভারত: নভোচারী প্রযুক্তির দেশীয় উন্নয়নে জোরালো পদক্ষেপ