একবিংশ শতাব্দীর ব্যস্ত জীবনে আরামদায়ক স্নান যেন বিলাসিতা! কিন্তু জাপানের এক দল বিজ্ঞানী এনে দিয়েছে এক যুগান্তকারী সমাধান। Science Co., ওসাকাভিত্তিক একটি সংস্থা, তৈরি করেছে ‘Mirai Ningen Sentakuki’, অর্থাৎ ভবিষ্যতের মানুষ ধোয়ার মেশিন।
কীভাবে কাজ করে এই মেশিন?
মেশিনটির গঠন অনেকটা লন্ড্রি মেশিন এবং ফাইটার জেট ককপিটের মিশ্রণ। প্লাস্টিকের পডে ঢুকে পড়লেই সেটি অর্ধেক জল দিয়ে পূর্ণ হয়। এরপর শুরু হয় আসল ম্যাজিক। উচ্চগতির জলের জেট এবং MicroBubble প্রযুক্তি আপনার ত্বককে পরিষ্কার করে। বিশেষ বিষয় হল, এই Bubble টেকনোলজি সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্রাংশ পরিষ্কার করতেও ব্যবহৃত হয়।
15 মিনিটেই স্নান করে রেডি হয়ে যাবে
এই ফিউচারিস্টিক পডটি মাত্র 15 মিনিটে স্নান এবং ড্রাই করার প্রতিশ্রুতি দেয়। এতে ব্যবহৃত হয় AI প্রযুক্তি, যা স্নানের অভিজ্ঞতাকে করে তোলে আরও ব্যক্তিগত এবং আরামদায়ক।
আরও কিছু বাড়তি চমক
এই মেশিন শুধু মানুষকে পরিষ্কার করাতেই থেমে থাকে না। এতে থাকা বিশেষ চেয়ারের ইলেকট্রোড আপনার শরীরের তথ্য বিশ্লেষণ করে আপনার মনের অবস্থা বুঝতে পারে। মানসিক চাপ অনুভব করলে, AI জলের তাপমাত্রা এবং ভিজ্যুয়াল ইফেক্ট পরিবর্তন করে আপনাকে শান্ত করে তোলে।
50 বছর পুরোনো ধারণার পুনর্জন্ম
আশ্চর্যের বিষয়, এই ধারণাটি একেবারে নতুন নয়। 1970 সালের World EXPO-তে Sanyo Electric Co. তাদের প্রথম মানুষ ধোয়ার মেশিন প্রদর্শন করেছিল। যদিও সেটি বাজারে আসেনি, কিন্তু Science Co. 2025 সালের ওসাকা কানসাই এক্সপোতে এটি প্রদর্শনের পরিকল্পনা করেছে। সেখানে 1,000 জন মানুষ এই মেশিন ব্যবহার করে দেখতে পারবে।
তবে এখনো জানা যায়নি এটি বাজারে আসবে কিনা বা এর দাম কত হবে। কিন্তু যারা সময় বাঁচিয়ে স্পা-এর সুবিধা পেতে চান, তাদের জন্য এটি হতে পারে একটি স্বপ্নের যন্ত্র।