১৮৪ মিলিয়নের বেশি পাসওয়ার্ড ফাঁস: বিপদে ব্যাঙ্ক, সোশ্যাল মিডিয়া, সরকারি প্ল্যাটফর্ম!

Feature T&L

ডিজিটাল দুনিয়ায় ফের বড়সড় সাইবার বিপর্যয়! প্রখ্যাত সাইবার নিরাপত্তা গবেষক Jeremiah Fowler সম্প্রতি এক ভয়ঙ্কর তথ্যভাণ্ডার আবিষ্কার করেছেন, যেখানে ১৮৪ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীর লগইন তথ্য ও পাসওয়ার্ড ফাঁস হয়েছে। এই ডেটাবেসে শুধু Apple, Google, Microsoft, Facebook, Instagram, Snapchat-এর মতো জনপ্রিয় সোশ্যাল ও টেক প্ল্যাটফর্মই নয়, ব্যাঙ্ক, স্বাস্থ্য পরিষেবা ও সরকারি পোর্টাল-এরও সংবেদনশীল তথ্য রয়েছে।

কীভাবে ফাঁস হল এই বিপুল তথ্য?

ঘটনাটি শুরু হয় মে মাসের শুরুতে, যখন Fowler একটি অনিরাপদ Elastic Database খুঁজে পান। ওই ডেটাবেসে ছিল প্রায় 47 GB ডেটা এবং ১৮৪,১৬২,৭১৮টি আলাদা আলাদা লগইন তথ্য—সবই unencrypted, অর্থাৎ খোলামেলা, যে কেউ অনায়াসে পড়তে পারে!

এই ডেটা চুরি হয়েছে সম্ভবত Infostealer নামের ম্যালওয়্যারের মাধ্যমে, যা চুপিসারে ব্যবহারকারীর কম্পিউটারে ঢুকে পড়ে, এবং তারপর ইউজারনেম, পাসওয়ার্ড, ইমেল সহ নানা ব্যক্তিগত তথ্য চুরি করে।

কোন কোন প্ল্যাটফর্ম আক্রান্ত?

এই তথ্যফাঁসের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বড় বড় প্রতিষ্ঠান ও পরিষেবা:

  • সোশ্যাল মিডিয়া: Facebook, Instagram, Snapchat
  • টেক জায়ান্ট: Apple, Google, Microsoft
  • অন্যান্য পরিষেবা: Roblox, Spotify, WordPress, Yahoo
  • সংবেদনশীল: Bank ও Financial Accounts, Healthcare Platforms, Government Portals

সরকারি পোর্টালের তথ্য ফাঁসের কারণে জাতীয় নিরাপত্তা সমস্যার সম্মুখীন হয়েছে।

PKCERT (Pakistan National Cyber Emergency Response Team) ইতিমধ্যেই সতর্ক করেছে যে, এই ফাঁস হওয়া তথ্য দিয়ে সাইবার অপরাধীরা:

  • অ্যাকাউন্ট হ্যাক করতে পারে
  • Phishing Attack চালাতে পারে
  • পরিচয় চুরি করে জালিয়াতি করতে পারে
  • Malware ছড়িয়ে দিতে পারে

আপনার কী করনীয়?

বিশেষজ্ঞরা কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের পরামর্শ দিচ্ছেন:

  1. পাসওয়ার্ড পরিবর্তন করুন – সব অ্যাকাউন্টে নতুন, শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন।
  2. Multi-Factor Authentication (MFA) চালু করুন – এটি আপনার অ্যাকাউন্টকে অতিরিক্ত সুরক্ষা দেবে।
  3. ডিজিটাল ফুটপ্রিন্ট পরীক্ষা করুনMalware bytes বা অনুরূপ টুল ব্যবহার করে দেখুন আপনার তথ্য ফাঁস হয়েছে কিনা।
  4. Password Manager ব্যবহার করুন – জটিল পাসওয়ার্ড তৈরি ও সংরক্ষণের জন্য।
  5. সতর্ক থাকুন – অজানা ইমেল বা লিঙ্ক ক্লিক করবেন না।

এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ডিজিটাল দুনিয়ায় আমরা কতটা অরক্ষিত। শুধুমাত্র প্ল্যাটফর্ম নয়, ব্যক্তিগতঅফিসিয়াল তথ্যও বিপদে পড়তে পারে যদি সঠিক সাইবার সচেতনতা না থাকে।

এই মুহূর্তে

Vivo X300e-এর প্রথম সেল শুরু, সঙ্গে Snapdragon 8 Gen 5 ও ৭২০০mAh ব্যাটারি

অ্যান্থ্রপিকের ক্লাউড এআই ব্রাচ: গোপনে পরীক্ষা চলাকালীন তিনটি সংস্থার সিস্টেমে হানা দিল এআই মডেল!

আজ ভারতে আসছে OnePlus N6x: 7,000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজেট স্মার্টফোন

গুগল পে-তে যুগান্তকারী AI ফিচার ‘Ask Google Pay’: ভারতে খরচ ট্র‍্যাক করা এবার আরও বুদ্ধিমান!