ঘুম উড়েছে iPhone-এর! টক্কর দিতে আসছে Xiaomi-র নতুন স্টাইলিশ ফোন Civi 5 Pro, এই মাসেই লঞ্চ

Feature T&L

প্রতিপক্ষ iPhone। তাই কোমড় বেঁধেছে চিনা টেক জায়ান্ট Xiaomi। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে Xiaomi অফিসিয়ালি ঘোষণা করল যে তাদের বহু প্রতীক্ষিত নতুন স্মার্টফোন Xiaomi Civi 5 Pro এই মাসেই লঞ্চ হতে চলেছে। যদিও নির্দিষ্ট লঞ্চ তারিখ জানানো হয়নি, তবে সম্ভাব্য দিন হিসেবে 22 মে-র নাম উঠে এসেছে।

ফ্যাশন থেকে ফ্ল্যাগশিপ – বদলে যাচ্ছে Civi সিরিজের দিশা

Xiaomi-এর প্রেসিডেন্ট এবং স্মার্টফোন বিভাগের প্রধান Lu Weibing জানিয়েছেন, আগের মতো শুধু স্টাইলিশ ফোন না, এবার থেকে Civi সিরিজ হবে thin & light flagship” — অর্থাৎ হালকা, পাতলা এবং সবদিক থেকে পাওয়ারফুল। Civi 5 Pro ফোনের কোডনেম রাখা হয়েছে “Little 15”, আর এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে iPhone-এর মতো প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়া যায়, নিজেদের ফ্যাশনেবল লুক বজায় রেখেই।

ফোনটি পাওয়া যাবে একাধিক রঙে – Purple, Beige, White Black

ক্যামেরা ও পারফরম্যান্স – একেবারে প্রিমিয়াম ক্লাস

Xiaomi Civi 5 Pro-তে থাকছে Leica Pure Optics সিস্টেম সহ একটি গোলাকার ক্যামেরা মডিউল। লিক অনুযায়ী:

  • প্রধান ক্যামেরা: f/1.63 aperture
  • আল্ট্রা-ওয়াইড লেন্স: f/2.2 aperture, 15mm focal length
  • টেলিফটো ক্যামেরা: 50MP, 60mm focal length
  • ফ্রন্ট ক্যামেরা: 50MP সেলফি লেন্স (অফিশিয়ালি নিশ্চিত)

এই ক্যামেরা সেটআপ এক কথায় সোশ্যাল মিডিয়া ফটোগ্রাফারদের জন্য স্বপ্নের ফোন!

চিপসেট, ব্যাটারি ও স্ক্রিন –পারফরম্যান্স পাওয়ারহাউস

সম্প্রতি Geekbench-এ দেখা গেছে এই ফোনে থাকবে নতুন Snapdragon 8s Gen 4 চিপসেট, যার সাথে থাকবে 16GB RAM এবং Android 153C certification অনুসারে ফোনটি 67W fast charging সাপোর্ট করবে।

অন্যান্য রিপোর্ট জানাচ্ছে, এতে থাকবে:

  • 6.55-inch quad-curved OLED ডিসপ্লে
  • 1.5K resolution
  • বিশাল 6000mAh+ ব্যাটারি

ভারতেও আসছে, দাম কত?

জল্পনা চলছে, ভারতে এই ফোন Xiaomi 15 Civi নামে রিব্র্যান্ড হয়ে লঞ্চ হতে পারে। আর চিনে এর সম্ভাব্য দাম হতে পারে 3000 Yuan, অর্থাৎ প্রায় ₹34,500 টাকার মতো।

Xiaomi Civi 5 Pro নিঃসন্দেহে ২০২৫ সালের অন্যতম আকর্ষণীয় স্মার্টফোন হতে চলেছে। যারা স্টাইল ও পারফরম্যান্স – দুই একসাথে চান, তাদের জন্য এটা একেবারে পারফেক্ট চয়েস হতে পারে। আর iPhone-এর বিকল্প যারা খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে দারুণ পছন্দ।

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple