Ulefone Armor Mini 20T Pro এবং Armor Mini 20 Pro: বিশ্বের প্রথম 5G মিনি রাগড স্মার্টফোন

Feature T&L

Ulefone আনল নতুন যুগের 5G মিনি রাগড ফোন, Armor Mini 20T Pro এবং Armor Mini 20 Proটেকসই এবং শক্তপোক্ত এই স্মার্টফোনগুলি নিয়ে চলা ফেরা করা যেমন সহজ, তেমনই কঠিন পরিবেশেও এই স্মার্টফোন গুলি দক্ষতার সঙ্গে কাজ করে। AliExpress-এ ইতিমধ্যেই এই ফোনগুলি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ, যা বিশেষভাবে নির্মাণকর্মী, পুলিশ, এবং অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য ডিজাইন করা হয়েছে।

ছোট অথচ শক্তিশালী ডিসপ্লে

দুটি মডেলেই রয়েছে 4.7-ইঞ্চি HD+ ডিসপ্লে, যা ছবি দেখা, গেম খেলা এবং ভিডিও স্ট্রিমিংয়ের জন্য পরিষ্কার ও প্রাণবন্ত ভিজ্যুয়াল দেয়। পোর্টেবল আকারে তৈরি হলেও এর Screen কোয়ালিটি অসাধারণ

অদম্য স্থায়িত্ব

Armor Mini 20T Pro এবং Armor Mini 20 Pro-তে রয়েছে IP68/IP69K এবং MIL-STD-810H সার্টিফিকেশন, যা এগুলিকে ধুলো, জল এবং উচ্চতা থেকে রক্ষা করে। 2 মিটার উঁচু স্থান থেকে পড়লেও ফোনের কোনো ক্ষতি হয় না এবং 24 ঘণ্টা ধরে 2 মিটার গভীর জলে ডুবিয়েও এই ফোন সচল থাকে।

বিশেষ ইমেজিং প্রযুক্তি

Armor Mini 20T Pro-তে রয়েছে FLIR Lepton 3.5 থার্মাল ক্যামেরা, যা তাপমাত্রা নির্ণয় করতে সক্ষম। এটি জরুরি পরিষেবা, নির্মাণকাজ বা বন্যপ্রাণী পর্যবেক্ষণে কাজে লাগে। অন্যদিকে, Armor Mini 20 Pro-তে দেওয়া হয়েছে ইনফ্রারেড নাইট ভিশন, যা অন্ধকারেও ছবি বা ভিডিও তুলতে সাহায্য করে।

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ফাস্ট চার্জিং

দুটি মডেলেই রয়েছে 6200 mAh ব্যাটারি, যা দীর্ঘক্ষণ চার্জ ছাড়াই চলে। 33Watt দ্রুত চার্জিং15Watt ওয়্যারলেস চার্জিং সমর্থন করে, ফলে অল্প সময়েই ফোন চার্জ করা যায়।

পারফরম্যান্স ও স্টোরেজ

Armor Mini 20T Pro চালিত MediaTek Dimensity 6300 5G প্রসেসর দিয়ে, যা smooth মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের অভিজ্ঞতা দেয়। ফোনটিতে 16GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ আছে, যা 2TB পর্যন্ত বাড়ানো যায়। কম বাজেটে শক্তিশালী রাগড ফোনের খোঁজে থাকা ব্যবহারকারীদের জন্য উপযুক্ত।

দাম ও প্রাপ্যতা

Armor Mini 20T Pro-এর দাম $329.99 এবং Armor Mini 20 Pro-এর দাম $249.99। দুটি ফোনই AliExpress-এ গ্লোবাল প্রি-অর্ডারের জন্য উপলব্ধ।

এই দুই ফোন এক নতুন যুগের পথিকৃৎ, যেগুলি থার্মাল ইমেজিং এবং ইনফ্রারেড ভিশনের সুবিধা সহ মজবুত ডিজাইনে তৈরি। কঠিন পরিবেশে কাজ করার জন্য বা অ্যাডভেঞ্চারে ব্যবহারের জন্য এগুলি নিখুঁত সঙ্গী।

এই মুহূর্তে

সেমিকন ইন্ডিয়া ২০২৬: প্রধানমন্ত্রী মোদির হাতে দেশের সেমিকন্ডাক্টর বিপ্লবের সূচনা

Renault India September 2026 offers: বাম্পার ছাড় ডাস্টারে, অন্যান্য মডেলেও আকর্ষণীয় সুবিধা!

ভারতে এল কিয়া কার্নিভাল হাইব্রিড: বুকিং শুরু, প্রিমিয়াম MPV-তে নতুন চমক!

নতুন GE F404 ইঞ্জিনে তেজস মার্ক ১এ উৎপাদন গতি পেল, কিন্তু IAF-এর অপেক্ষা আরও দীর্ঘ