Apple তাদের আসন্ন iPhone 17 সিরিজ নিয়ে প্রযুক্তি বাজারে ইতিমধ্যেই উত্তেজনার ঝড় তুলেছে। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ খবর হলো iPhone 17 Air, যা Apple-এর এখন পর্যন্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন হতে চলেছে।
iPhone 16 Pro-এর তুলনায় 2mm পাতলা হবে এই নতুন ডিভাইস। যেখানে iPhone 16 Pro-এর পুরুত্ব 8.25mm, সেখানে iPhone 17 Air হবে মাত্র 6.25mm, যা আগের iPhone 6-এর 6.9mm রেকর্ডকেও পেছনে ফেলবে।
পাতলা ডিজাইনের পেছনের প্রযুক্তি
Apple-এর এই বিপ্লব ঘটানোর পেছনে রয়েছে তাদের নিজস্ব ডিজাইন করা 5G মডেম চিপ। এই চিপ আগের চেয়ে অনেক ছোট এবং বেশি কার্যক্ষম, যা ডিভাইসের ভেতরে জায়গা সাশ্রয় করেছে। পাশাপাশি, নতুন ধরনের উন্নত টেকনোলজিতে সমৃদ্ধ করা হয়েছে।
আকর্ষণীয় স্ক্রিন সাইজ
iPhone 17 Air-এ থাকবে 6.6-inch স্ক্রিন, যা iPhone 17 Pro-এর 6.3-inch এবং iPhone 17 Pro Max-এর 6.9-inch স্ক্রিনের মাঝামাঝি। ফলে এটি এমন ব্যবহারকারীদের জন্য আদর্শ যারা বড় স্ক্রিন চান, কিন্তু Pro Max-এর ওজন বা আকার এড়িয়ে চলতে চান।
ক্যামেরা ও ডিসপ্লে প্রযুক্তির উন্নয়ন
এই পাতলা ডিজাইনের পাশাপাশি, iPhone 17 Air-এ থাকছে 120Hz ProMotion প্রযুক্তির অত্যাধুনিক ডিসপ্লে, 48MP প্রধান ক্যামেরা এবং 24MP ফ্রন্ট ক্যামেরা। ফলে ছবির গুণগত মানে আসবে উল্লেখযোগ্য পরিবর্তন।
প্রতিযোগিতায় Samsung
এদিকে, Samsung Galaxy S25 Slim মডেল নিয়েও উত্তেজনা কম নেই। 2025 সালের জানুয়ারিতে Galaxy S25 সিরিজ আসতে চলেছে, যেখানে Slim মডেলে থাকবে 200MP Isocell HP5 ক্যামেরা, নতুন ALoP লেন্স এবং Slim ডিজাইন।
Apple ও Samsung-এর এই প্রতিযোগিতামূলক পদক্ষেপ প্রযুক্তির দুনিয়ায় নতুন দিশা দেখাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।