TECNO –র Fold 2 এবং Flip 2: টেকসই ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর ও দীর্ঘ ব্যাটারি লাইফ নিয়ে ভারতে হাজির!

Feature T&L

ভারতে লঞ্চ হলো TECNO PHANTOM V2 সিরিজের নতুন স্মার্টফোন PHANTOM V Fold 2 এবং PHANTOM V Flip 2। আগের জেনারেশনের ফিডব্যাককে গুরুত্ব দিয়ে এই দুটি মডেলে উন্নত প্রযুক্তি, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে।

ব্যবহারকারীদের জন্য উন্নত অভিজ্ঞতা

PHANTOM V2 সিরিজে ব্যবহার করা হয়েছে Aircell Battery Technology, যা আরও দীর্ঘ সময় ধরে ফোন চালাতে সাহায্য করে। ফোনের ডিজাইন করা হয়েছে হালকা ও পাতলা আকারে। সঙ্গে রয়েছে উন্নত AI-powered টুলস।

মজবুত ও উন্নত ডিসপ্লে

উভয় মডেলের ডিসপ্লে উন্নতমানের। Fold 2 মডেলে রয়েছে 7.85-inch মেইন স্ক্রিন6.42-inch কভার ডিসপ্লে। উভয় স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট এবং Corning Gorilla Glass Victus 2 দ্বারা সুরক্ষিত। অন্যদিকে, Flip 2 মডেলে রয়েছে 6.9-inch মেইন ডিসপ্লে এবং 3.64-inch কাভার ডিসপ্লে, যা Gorilla Glass 8 দ্বারা সুরক্ষিত।

PHANTOM V Fold 2: শক্তিশালী ও কার্যক্ষম

PHANTOM V Fold 2 মডেলে রয়েছে MediaTek Dimensity 9000+ প্রসেসর, 12GB RAM (বাড়ানো সম্ভব) ও 512GB স্টোরেজ। ক্যামেরা সেটআপে রয়েছে 50 MP মেইন সেন্সর, 50 MP পোর্ট্রেট লেন্স ও 50 MP আল্ট্রা-ওয়াইড লেন্স। এছাড়া ডুয়াল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।
5750 mAh ব্যাটারি 70W তারযুক্ত ও 15W তারহীন ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রঙের অপশন: Karst GreenRippling Blue

PHANTOM V Flip 2: কমপ্যাক্ট ও কার্যকরী

Flip 2 মডেলে MediaTek Dimensity 8020 প্রসেসর, 8GB RAM (বাড়ানো সম্ভব) ও 256GB স্টোরেজ রয়েছে। ক্যামেরায় রয়েছে 50 MP মেইন সেন্সর ও 32 MP ফ্রন্ট ক্যামেরা। 4720 mAh ব্যাটারি 70W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রঙের অপশন: Travertine Green ও Moondust Grey।

দাম ও কোথায় পাবেন

PHANTOM V Flip 2 এর দাম ₹34,999 এবং PHANTOM V Fold 2 এর দাম শুরু ₹79,999 থেকে। Amazon.in-এ 13 ডিসেম্বর থেকে পাওয়া যাবে।

এই মুহূর্তে

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!

OPPO Reno 16c Baby Monster এডিশন আসছে ভারতে, K-Pop ফ্যানদের জন্য থাকছে বিশেষ চমক!

আসছে Redmi K100 সিরিজ, Geekbench-এ দেখা মিলল ‘Snapdragon 8 Elite Gen 5’ প্রসেসরের!