ফোল্ডেবল স্মার্টফোন কেনার ইচ্ছে ছিল, কিন্তু দাম শুনেই পিছিয়ে এসেছিলেন? এবার হতে পারে আপনার স্বপ্নপূরণ। জনপ্রিয় ফোল্ডেবল ফোন Samsung Galaxy Z Fold 6 এখন Amazon-এ পাওয়া যাচ্ছে বিশাল ছাড়ে। ৩২,০০০ টাকার বেশি ছাড়ে এই ফোন এখন অনেকটাই বাজেটের মধ্যে।
এত ছাড়! কীভাবে?
Samsung Galaxy Z Fold 6-এর অফিসিয়াল দাম ভারতে ₹1,64,999। কিন্তু বর্তমানে Amazon-এ এই ফোনটি ₹1,34,799-এ বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি ₹30,200 ছাড় পাচ্ছেন।
এছাড়াও, আপনি যদি Federal Bank credit card ব্যবহার করেন, তাহলে আরও ₹2,000 ছাড় পাবেন। আবার OneCard credit card EMI ব্যবহার করলে ₹2,750 অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। আপনার পুরনো ফোনটি এক্সচেঞ্জ করলেও বাড়তি ছাড় মিলবে।
কী কী ফিচার আছে Samsung Galaxy Z Fold 6-এ?
- এই ফোনে আছে 6-inch-এর main display এবং 6.3-inch-এর cover screen। দুটি ডিসপ্লেই Dynamic AMOLED 2X এবং 120Hz refresh rate যুক্ত, যা স্ক্রলিং বা ভিডিও দেখার অভিজ্ঞতা আরও Smooth করে তোলে।
- ক্যামেরায় রয়েছে triple rear camera setup—
- 50MP primary camera (OIS সহ)
- 12MP ultrawide lens
- 10MP telephoto camera
- 10MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেলফি ও ভিডিও কলের জন্য।
- ফোনটির প্রাণ হলো শক্তিশালী Snapdragon 8 Gen 3 processor, যা গেমিং ও মাল্টিটাস্কিং-এর জন্য দুর্দান্ত পারফরম্যান্স দেয়।
- 4400mAh dual battery রয়েছে, সঙ্গে 25W fast charging সাপোর্ট করে।
AI ফিচারও আছে
এই ফোনে রয়েছে আধুনিক কিছু AI-powered feature—
- Circle to Search
- Live Translate
- Instant Slow-mo
- Sketch to Image
এই মুহূর্তে যারা একটি প্রিমিয়াম foldable phone কিনতে চাচ্ছেন, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। Samsung Galaxy Z Fold 6 শুধু স্টাইলিশ নয়, শক্তিশালীও বটে। Amazon-এর এই অফার হাতছাড়া না করাই বুদ্ধিমানের কাজ হবে।