Samsung-এর পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ডিভাইস Galaxy Z Flip 7-এর প্রসেসরের বিষয়টি এবার নিশ্চিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার এক রিপোর্ট অনুযায়ী, এই নতুন ডিভাইসে থাকতে চলেছে Exynos 2500 SoC, যা চমকপ্রদ প্রযুক্তির পরিচয় দেবে। এতদিন Samsung তাদের ফোল্ডেবল ডিভাইসের জন্য Qualcomm প্রসেসর ব্যবহার করত। তবে এবার দেখা যাচ্ছে, সেই ধারা থেকে সরে এসে নিজস্ব চিপসেট ব্যবহার করতে চলেছে সংস্থা।
Exynos 2500: নতুন চিপসেটের বৈশিষ্ট্য
দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র Chosun Ilbo-র রিপোর্ট অনুযায়ী:
- Exynos 2500 SoC 3nm আর্কিটেকচারে তৈরি হবে। যদিও উৎপাদন প্রক্রিয়ায় কিছু চ্যালেঞ্জ থাকায় এটি Samsung Galaxy S25 সিরিজে ব্যবহার করা সম্ভব হয়নি।
- Samsung জানিয়েছে, 3nm চিপের ব্যাপক উৎপাদন শুরু হবে।
- সংস্থার উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, নতুন চিপসেটটি Galaxy Z Flip 7-এর প্রিমিয়াম মডেলগুলোতে ব্যবহৃত হবে।
Galaxy Z Flip 7-এর সম্ভাব্য ভ্যারিয়েন্ট
Galaxy Z Flip 7 সম্ভবত দুটি ভ্যারিয়েন্টে আসতে চলেছে:
- স্ট্যান্ডার্ড মডেল, যা থাকবে Exynos 2500-এর ওপর নির্ভর।
- Galaxy Z Flip 7 FE, যেখানে ব্যবহৃত হবে Exynos 2400e।
Galaxy Z Fold 7 সম্পর্কে নিরবতা
রিপোর্টে উল্লেখ নেই Galaxy Z Fold 7 সম্পর্কে। Samsung এই সিরিজে এতদিন Snapdragon চিপসেট ব্যবহার করে এসেছে। তবে Exynos চিপসেটের পারফরম্যান্স যদি ভালো হয়, তবে ভবিষ্যতে এই চিপসেটের ব্যাবহার বাড়াবে Samsung।
Samsung-এর ফোল্ডেবল ডিভাইস আসছে বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হতে পারে। তাই ডিভাইসের চূড়ান্ত চমক জানতে আরও অপেক্ষা করতে হবে। Galaxy Z Flip 7 কি সত্যিই Exynos প্রসেসরের মাধ্যমে স্মার্টফোন দুনিয়ায় নতুন দিগন্ত খুলবে? সময়ই এর উত্তর দেবে।