Samsung তাদের Samsung Galaxy Z Flip 5-এর উত্তরসূরী হিসেবে নতুন Samsung Galaxy Z Flip 6 বাজারে নিয়ে এসেছে। নতুন এই ডিভাইসটি উন্নত পারফরম্যান্স এবং আকর্ষণীয় বৈশিষ্ট্যের মাধ্যমে ফোল্ডেবল ফোনের ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এর সাথে রয়েছে Snapdragon 8 Gen 3 প্রসেসর এবং উন্নত Galaxy AI। তবে বিশেষ আকর্ষণ হল, বর্তমানে এই Flip-foldable স্মার্টফোনটি Amazon-এ সরাসরি ₹30,000 ছাড়ে পাওয়া যাচ্ছে।
দাম
₹1,09,999 থেকে শুরু হওয়া Samsung Galaxy Z Flip 6 এখন Amazon-এ ₹79,999-তে মিলছে, অর্থাৎ এক ধাক্কায় ₹30,000 ছাড়। যদিও Motorola Razr 50 Ultra এর বড় কভার স্ক্রিন এবং অতিরিক্ত আনুষাঙ্গিকের কারণে প্রতিযোগিতায় রয়েছে, তবুও Z Flip 6 তার শক্তিশালী প্রসেসর এবং ক্যামেরা দিয়ে এগিয়ে রয়েছে।
ডিজাইন
Galaxy Z Flip 6 তার আগের মডেলের আইকনিক ক্ল্যামশেল ডিজাইন ধরে রেখেছে, তবে এতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর Zero-gap Hinge প্রযুক্তি আগের তুলনায় উন্নত, যা ডিভাইস খোলা অবস্থায় ফোল্ডটিকে প্রায় অদৃশ্য করে তোলে। আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম এবং Corning Gorilla Glass Victus-2-এর মতো টেকসই উপকরণ ব্যবহার করা হয়েছে।
এছাড়া, IP48 সার্টিফিকেশন থাকায় এটি আগের IPX8 মডেলের তুলনায় আরও সুরক্ষিত। নতুন রঙের মধ্যে Blue, Mint, Yellow এবং নতুন Silver shadow উল্লেখযোগ্য। Matte Finish ডিজাইন ফোনটির গ্রিপ আরও উন্নত করেছে।
ডিসপ্লে
6.7 ইঞ্চি Dynamic AMOLED 2X প্রধান ডিসপ্লে (FHD+ রেজোলিউশন) আগের মতোই, তবে Z Flip 6-এর স্ক্রিন আগের চেয়ে উজ্জ্বল এবং বাইরের আলোতেও সহজে দৃশ্যমান। 3.4 ইঞ্চি Flex Window ডিসপ্লেটি অপরিবর্তিত থাকলেও, এতে AI-ভিত্তিক নতুন ফিচার যোগ হয়েছে।
অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার
ডিভাইসটি Android 14-এর উপর ভিত্তি করে তৈরি One UI-এর সর্বশেষ সংস্করণে চলে। নতুন গ্যালাক্সি AI ফিচার, যেমন ডুয়াল স্ক্রিন মোডে ইন্টারপ্রেটার এবং ট্রান্সক্রিপশন অ্যাসিস্ট, Z Flip 6-কে আগের চেয়ে অনেক বেশি প্রোডাক্টিভ করেছে।
পারফরম্যান্স এবং প্রসেসর
নতুন Snapdragon 8 Gen 3 চিপসেট Z Flip 6-কে আরও শক্তিশালী করেছে। 8 GB RAM-এর পরিবর্তে এখন রয়েছে 12 GB RAM। স্টোরেজ অপশন 256 GB এবং 512 GB রয়ে গেছে।
ক্যামেরা ও ব্যাটারি
50 MP প্রধান ক্যামেরার সাথে Galaxy S24 সিরিজের মান ধরে রেখেছে Z Flip 6। কম আলোতে উন্নত পারফরম্যান্স, নিখুঁত রঙ, এবং উন্নত পোর্ট্রেট মোড ফটোগ্রাফির ক্ষেত্রে দারুণ অপশন। 10 MP সেলফি ক্যামেরাতে সফটওয়্যার আপগ্রেডের কারণে ভালো পরিবর্তন এসেছে।
4,000 mAh ব্যাটারি আগের তুলনায় বেশি সময় ধরে কাজ করে। 25 W সুপার-ফাস্ট চার্জিং সমর্থন করে, যদিও চার্জারটি আলাদা কিনতে হবে।
তাই এতদিন যদি বেশি দামের কারণে Samsung-এর এই flip-fold স্মার্টফোনটি কিনতে না পেরে থাকেন তাহলে এটাই সেরা সময় কেনার।