Samsung তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S25-এর উপর সীমিত সময়ের জন্য দারুণ কিছু অফার ঘোষণা করেছে। জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হওয়া এই ফোনটিতে এখন পাওয়া যাচ্ছে এক্সচেঞ্জ বোনাস, ব্যাঙ্ক ক্যাশব্যাক, আর নো-কস্ট EMI-এর সুবিধা। যারা নতুন ফোন কিনতে চান, তাদের জন্য কিন্তু সেরা সময়!
অফারের হাইলাইটস:
Samsung জানিয়েছে, যারা পুরোনো ফোন এক্সচেঞ্জ করে Galaxy S25 কিনবেন, তারা পেতে পারেন ₹11,000 পর্যন্ত আপগ্রেড বোনাস।
অথবা, আপনি পেতে পারেন ₹10,000 ব্যাঙ্ক ক্যাশব্যাক, যদি আপনি নির্দিষ্ট ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করেন।
আরও আছে – যদি আপনি নয় মাসের নো-কস্ট EMI-এর মাধ্যমে ফোন কেনেন, তাহলে ₹8,000 ক্যাশব্যাক-এর সুবিধাও থাকছে।
এছাড়াও NBFC গ্রাহকদের জন্য থাকছে ২৪ মাসের নো-কস্ট EMI-এর বিকল্প।
দাম ও অফার অনুসারে কতটা সাশ্রয়:
| ডিভাইস | দাম | অফার | ফাইনালে দাম |
| Samsung Galaxy
S25 (12GB + 128GB) |
₹74,999 | আপগ্রেড বোনাস ₹11,000 | ₹63,999 |
| ব্যাঙ্ক ক্যাশব্যাক ₹10,000 | ₹64,999 | ||
| ব্যাঙ্ক ক্যাশব্যাক ₹8,000 + 9 মাস EMI | ₹66,999 | ||
| NBFC EMI (24 মাস) | ₹74,999 |
এই অফারগুলি শুধুমাত্র 12GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে প্রযোজ্য।
কোথা থেকে কিনবেন?
আপনি এই ফোন কিনতে পারেন Samsung.com, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, এবং ভারতের নামকরা রিটেল স্টোর গুলি থেকে।
কালার অপশন:
ভারতে আপনি Galaxy S25-টি পেতে পারেন –
Icy Blue, Navy, Mint এবং Silver Shadow রঙে।
আর Pink Gold, Coral Red এবং Blue Black কালার ভ্যারিয়েন্ট কেবলমাত্র Samsung.com-এ এক্সক্লুসিভ।
Galaxy S25 স্পেসিফিকেশন এক নজরে:
- ডিসপ্লে: 6.2 ইঞ্চির Dynamic AMOLED, 2600 nits পিক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশ রেট, 2340×1080 রেজোলিউশন।
- প্রসেসর: শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite চিপসেট।
- ক্যামেরা: পেছনে রয়েছে 50MP + 10MP + 12MP ট্রিপল ক্যামেরা, সামনে 12MP ফ্রন্ট ক্যামেরা।
- সফটওয়্যার: চলে One UI 7-এর উপর ভিত্তি করে Android 15।
- ব্যাটারি: 4,000mAh ব্যাটারি এবং 25W wired charging সাপোর্ট।
আপনার যদি একটি প্রিমিয়াম ফোনের খোঁজে থাকে এমনকি আপনি এক্সচেঞ্জ বা EMI প্ল্যানের মাধ্যমে কিনতে চান, তাহলে এই Samsung Galaxy S25 অফারটি আপনার জন্য আদর্শ। তবে অফারটি সীমিত সময়ের জন্য, তাই দেরি না করে কিনে নিতে পারেন!