দীর্ঘ প্রতীক্ষার পর Samsung সম্প্রতি তাদের জনপ্রিয় FE (Fan Edition) সিরিজের নতুন স্মার্টফোন Galaxy S25 FE বাজারে এনেছে। আগের মডেল S24 FE-এর তুলনায় এটি আরও হালকা, পাতলা এবং স্টাইলিশ ডিজাইনে তৈরি করা হয়েছে। তবে শুধু ডিজাইন নয়, ফোনটিতে আনা হয়েছে বহু নতুনত্ব, যা ব্যবহারকারীদের দারুণ অভিজ্ঞতা দেবে। নতুন এই স্মার্টফোনের পাশাপাশি Samsung আরও দুটি নতুন ডিভাইস লঞ্চ করেছে: Galaxy Tab S11 সিরিজ এবং Buds 3 FE। চলুন, জেনে নেওয়া যাক Galaxy S25 FE-এর সমস্ত খুঁটিনাটি।
ডিজাইন ও ব্যাটারি
Galaxy S25 FE এসেছে মাত্র 7.4 mm পাতলা বডি আর 190 g ওজন নিয়ে। আগের মডেল থেকে 0.6 mm পাতলা আর 23 g হালকা এই ফোন। কিন্তু চমক হলো ব্যাটারি—এবার দেওয়া হয়েছে 4,900 mAh ব্যাটারি। চার্জিং স্পিডও বেড়ে হয়েছে 45 W তারযুক্ত আর 15 W তারহীন।
পারফরম্যান্স ও ডিসপ্লে
ফোনটিতে রয়েছে Exynos 2400 প্রসেসর, সাথে 10% বড় ভেপার চেম্বার আর নতুন থার্মাল ইন্টারফেস। ফলে গেমিং কিংবা ভিডিও এডিটিং—যেকোনো ভারী কাজেই পারফরম্যান্স আরও স্থিতিশীল হবে।
ডিসপ্লেতে থাকছে 6.7-inch FHD+ AMOLED 120Hz panel যা সর্বোচ্চ 1,900 nits ব্রাইটনেস সাপোর্ট করে। বাইরে রোদে ব্যবহার করার জন্য আছে Samsung-এর বিশেষ Vision Booster technology। ফোনটি পেয়েছে Gorilla Glass Victus Plus, IP68 rating আর Enhanced Armour Aluminium ফ্রেম।
ক্যামেরা ও ভিডিও
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে রয়েছে—
- 50 MP wide lens
- 12 MP ultra-wide
- 8 MP 3x telephoto
সাথে সেলফির জন্য একদম নতুন 12 MP ক্যামেরা। ভিডিওতে রয়েছে 8K 30FPS সাপোর্ট। এর সাথে থাকছে Samsung-এর উন্নত ProVisual Engine আর Object-Aware Engine।
সফটওয়্যার ও AI ফিচার
One UI 8 (Android 16)-এর উপর ভিত্তি করে এই ফোনে থাকছে Galaxy AI। ইন্টারনেট ছাড়াই পাওয়া যাবে লাইভ কল ট্রান্সলেশন। এছাড়াও থাকছে Generative Edit, Sketch to Image, Instant Slow-Mo আর উন্নত Audio Eraser যা ব্যাকগ্রাউন্ডের অপ্রয়োজনীয় শব্দ আটকে দেবে।
গেমারদের জন্য রয়েছে নতুন Circle to Search for gameplay, যা প্রথম দেখা গিয়েছিল Galaxy Fold 7 আর Flip 7-এ।
স্টোরেজ, কালার অপশন ও সফটওয়্যার আপডেট
ফোনটি আসছে তিনটি কালারে—Navy, White, Jet Black। RAM থাকবে 8 GB, সাথে স্টোরেজ অপশন—128 GB, 256 GB, 512 GB। আগের মতোই বক্সে চার্জার থাকছে না। তবে Samsung দিচ্ছে বিশাল প্রতিশ্রুতি—7 বছরের Android OS upgrades আর 7 বছরের সিকিউরিটি আপডেট।
এক্সট্রা অফার
প্রতিটি Galaxy S25 FE-এর সাথে থাকছে 6-month গুগল AI প্রো স্যুট ট্রায়াল, যেখানে মিলবে উন্নত Gemini AI models, Gmail/Docs integration আর বিশাল 2TB ক্লাউড স্টোরেজ।
সব মিলিয়ে, পাতলা বডি, বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা আর AI ফিচারের কারণে Samsung Galaxy S25 FE নিঃসন্দেহে এবারের উৎসব মরশুমে স্মার্টফোন বাজারে বড় চমক আনবে।