Reliance Jio-র True 5G: স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়াবে 40% পর্যন্ত!

Feature T&L

Reliance Jio দাবি করছে, তাদের True 5G নেটওয়ার্ক স্মার্টফোনের ব্যাটারি লাইফ 40% পর্যন্ত বাড়াতে সক্ষম। সম্প্রতি, কোম্পানির FY25-এর Q2 -এর আয় ঘোষণার সময় এ তথ্য জানান কোম্পানির প্রেসিডেন্ট কিরণ থমাস

Jioর True 5G নেটওয়ার্কে বাড়তি ব্যাটারি লাইফের সুবিধা

ভারতের বেশ কিছু টেলিকম কোম্পানি, যেমন ভারতী এয়ারটেল, NSA প্রযুক্তি ব্যবহার করে 4G নেটওয়ার্কের ওপর 5G চালু করেছে। কিন্তু Jio আলাদা পথে হেঁটেছে, তারা সম্পূর্ণ SA আর্কিটেকচার ব্যবহার করছে, যেখানে গ্রামাঞ্চলের জন্য 700 MHz এবং শহরাঞ্চলের জন্য 3.5 GHz ব্যান্ড ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি, উচ্চ ক্ষমতার প্রয়োজনে 26 GHz mm Wave ব্যান্ডও সংরক্ষণ করেছে Jio। এই স্মার্ট স্পেকট্রাম ম্যানেজমেন্ট প্রযুক্তির মাধ্যমে ব্যাটারি লাইফ ও কার্যকারিতা উন্নত হয়েছে

ভয়েস ওভার নিউ রেডিও (VoNR), যা 5G নেটওয়ার্কের উপর Call গুলো বিচরণ করে, ব্যবহার করছে Jio। এর ফলে Call-এর ভয়েস কোয়ালিটি, সেটআপ সময়, এবং সিকিউরিটি বৃদ্ধি পাচ্ছে।

JioTrue 5G নেটওয়ার্ক আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তি যেমন লেয়ার ম্যানেজমেন্ট, টিডিডি ইন্টারফেরেন্স, ও নেটওয়ার্ক স্লাইসিং ব্যবহার করে। AIML প্রযুক্তির সাহায্যে তাদের নেটওয়ার্ক ট্রাফিক স্টিয়ারিং, বীম ম্যানেজমেন্ট এবং এনার্জি এফিসিয়েন্সি উন্নত করেছে।

এছাড়া, JioTrue 5G GPS ছাড়াই উন্নত Location Accuracy প্রদান করতে সক্ষম, যেখানে বীমের এঙ্গেলের উপর ভিত্তি করে 10 মিটার পর্যন্ত সঠিক পজিশনিং সম্ভব।

এই মুহূর্তে

AI technology trends 2026: সংক্ষিপ্ত Overview

আর্মেনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতীয় অস্ত্রের নতুন পরিচয়: ‘আকাশ’ এখন ‘লুসান’, ‘পিনাকা’ ‘শান্ত’

আর্থিক জটিলতায় পাকিস্তানে J-10CE যুদ্ধবিমান সরবরাহ স্থগিত করল চীন

ভারতের মেগা রাফাল চুক্তি: ফ্রান্সকে LoR পাঠাল দিল্লি, ₹৩.২৫ লক্ষ কোটি টাকায় ৯৪টি যুদ্ধবিমান তৈরি হবে ভারতেই