Realme সম্প্রতি তাদের নতুন P-সিরিজের দুটি স্মার্টফোন Realme P3 Pro ও Realme P3x লঞ্চ করেছে। P3 Pro মডেলটি P2 Pro-এর আপগ্রেডেড সংস্করণ, যেখানে Realme P3x একটি সম্পূর্ণ নতুন এন্ট্রি। বিশেষত P3 Pro এর Glow in the Dark ডিজাইন ও IP69 রেটিং ফোনটিকে আলাদা করেছে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ফোনগুলোর ফিচার ও দাম।
Realme P3 Pro, Realme P3x এর দাম ও উপলভ্যতা
Realme P3 Pro:
6GB+128GB: N/A
8GB+128GB: ₹23,999
8GB+256GB: ₹24,999
12GB+256GB: ₹26,999
Realme P3x:
6GB+128GB: ₹13,999
8GB+128GB: ₹14,999
Realme P3 Pro এর বিক্রি শুরু 24 ফেব্রুয়ারি থেকে, আর Realme P3x পাওয়া যাবে 28 ফেব্রুয়ারি থেকে realme.com ও Flipkart-এ।
Realme P3 Pro পাওয়া যাবে Saturn Brown, Galaxy Purple ও Nebula Glow রঙে।
Realme P3x পাওয়া যাবে Midnight Blue, Lunar Silver ও Stellar Pink রঙে।
Realme P3 Pro-এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: 6.83-ইঞ্চি 1.5K AMOLED, 120Hz রিফ্রেশ রেট
প্রসেসর: Qualcomm Snapdragon 7s Gen 3
ক্যামেরা: 50MP Sony IMX896 + 2MP ডুয়াল রিয়ার ক্যামেরা, 16MP Sony IMX480 ফ্রন্ট ক্যামেরা
ব্যাটারি: 6000mAh, 80W SUPERVOOC চার্জিং
অন্যান্য ফিচার: IP66, IP68, IP69 রেটিং, AI Erase 2.0, VC কুলিং সিস্টেম, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
Realme P3x-এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: 6.7-ইঞ্চি LCD, 120Hz রিফ্রেশ রেট
প্রসেসর: MediaTek Dimensity 6400
ক্যামেরা: 50MP AI রিয়ার ক্যামেরা + 8MP ফ্রন্ট ক্যামেরা
ব্যাটারি: 6000mAh, 45W SUPERVOOC চার্জিং
অন্যান্য ফিচার: IP68, IP69 রেটিং, GT গেমিং মোড, 18GB ডায়নামিক র্যাম
Realme P3 Pro ও P3x: কী নতুন?
P3 Pro মডেলে Glow in the Dark ডিজাইন ও সার্কুলার ক্যামেরা মডিউল সংযোজন করা হয়েছে।
P3x মডেলটি সম্পূর্ণ নতুন, যেখানে Steller Icefield ডিজাইন, ভেগান লেদার ব্যাক ও Military-Grade Shock Resistance রয়েছে।
Realme P3 Pro ও P3x দুটি ফোনই প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী ফিচার অফার করছে। আপনি যদি একটি দুর্দান্ত গেমিং ও ডিউরেবল স্মার্টফোন খুঁজছেন, তাহলে এই সিরিজটি একটি ভালো বিকল্প হতে পারে।