বিশাল ব্যাটারি আর শক্তিশালী চিপসেট নিয়ে হাজির নতুন বাজেট স্মার্টফোন: Realme P3 Lite 5G

Realme P3 Lite 5G

অবশেষে ভারতের বাজারে হাজির হলো সেই বহু প্রতীক্ষিত স্মার্টফোন, যা নিয়ে টেক-প্রেমীদের মধ্যে চলছিল জোর গুঞ্জন। জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা Realme তাদের নতুন P সিরিজের ফোন Realme P3 Lite 5G লঞ্চ করে আবারও প্রমাণ করলো, কেন তারা বাজারের সেরা ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম। দুর্দান্ত স্পেসিফিকেশন আর আকর্ষণীয় দামের এই ফোনটি নিঃসন্দেহে বাজেট স্মার্টফোন সেগমেন্টে এক নতুন মাত্রা যোগ করবে।

দাম ও কোথায় পাওয়া যাবে

ভারতে Realme P3 Lite 5G-এর দাম রাখা হয়েছে —

  • ₹12,999 (4GB RAM + 128GB Storage)
  • ₹13,999 (6GB RAM + 128GB Storage)

লঞ্চ অফার হিসাবে এই দুটি ভ্যারিয়েন্ট যথাক্রমে ₹10,499₹11,499 টাকায় পাওয়া যাবে। বিক্রি শুরু হবে ২২ সেপ্টেম্বর রাত ১২টা থেকে Flipkart এবং Realme Online Store-এ।

মূল স্পেসিফিকেশন ও ফিচার

  • ফোনটি চলবে Realme UI 6.0 (Android 15 থাকবে)
  • রয়েছে 67-ইঞ্চি HD+ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 120Hz টাচ স্যাম্পলিং রেট এবং 625 nits পিক ব্রাইটনেস
  • চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 6300 (6nm, অক্টা-কোর), সাথে GB পর্যন্ত RAM এবং ১২৮GB স্টোরেজ
  • 18GB পর্যন্ত Virtual RAM সাপোর্ট ও 2TB পর্যন্ত MicroSD এক্সপ্যান্ডেবল স্টোরেজ
  • ক্যামেরা সেকশনে রয়েছে 32MP রিয়ার ক্যামেরা (f/1.8)8MP ফ্রন্ট ক্যামেরা
  • IP64 রেটিং সাপোর্ট থাকায় জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে
  • বিশেষ Rainwater Smart Touch ফিচার — ভেজা হাতে স্ক্রিন ব্যবহার সম্ভব

ব্যাটারি ও অন্যান্য ফিচার

এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট এর বিশাল 6,000mAh ব্যাটারি, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া রয়েছে Hi-Res অডিও, OReality স্পিকার সাপোর্ট, এবং নানা সেন্সর যেমন অ্যাক্সিলারেশন সেন্সর, ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফ্লিকার সেন্সর, লাইট সেন্সর ও জিওম্যাগনেটিক সেন্সর।

ফোনটির ওজন 197 গ্রাম, মাপ 165.70×76.22×7.94mm, এবং এতে ব্যবহৃত হয়েছে ArmorShell Tough Build, যা Military-Grade Shock Resistance টেস্ট পাস করেছে।

সব মিলিয়ে, Realme P3 Lite 5G হচ্ছে এমন এক বাজেট স্মার্টফোন যা কম দামে বড় ব্যাটারি, শক্তিশালী পারফরম্যান্স, এবং প্রিমিয়াম ডিজাইনের সংমিশ্রণ এনে দিচ্ছে ভারতীয় ক্রেতাদের জন্য।

এই মুহূর্তে

আর্মেনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতীয় অস্ত্রের নতুন পরিচয়: ‘আকাশ’ এখন ‘লুসান’, ‘পিনাকা’ ‘শান্ত’

আর্থিক জটিলতায় পাকিস্তানে J-10CE যুদ্ধবিমান সরবরাহ স্থগিত করল চীন

ভারতের মেগা রাফাল চুক্তি: ফ্রান্সকে LoR পাঠাল দিল্লি, ₹৩.২৫ লক্ষ কোটি টাকায় ৯৪টি যুদ্ধবিমান তৈরি হবে ভারতেই

Ai+ Chinese links controversy: নীরবতা ভাঙল Ai+, অভিযোগ এড়িয়ে ‘শিখছি’ বলল সংস্থা