Realme Neo 7: লঞ্চের আগে স্পেসিফিকেশন ফাঁস! রয়েছে চোখ ধাঁধানো ফিচারস

Feature T&L

11 ডিসেম্বর আত্মপ্রকাশ করতে চলেছে Realme Neo 7 চীনের বাজারে। ইতিমধ্যেই এই সাশ্রয়ী ফ্ল্যাগশিপ ফোনটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। লঞ্চের আগে Realme ক্রমশ প্রকাশ করছে ফোনটির টেকসইতা, ব্যাটারি এবং তাপ নিয়ন্ত্রণের মতো দারুণ ফিচার। এর মধ্যেই TENAA সার্টিফিকেশনে উঠে এসেছে ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং আকর্ষণীয় ডিজাইনের ছবি।

Realme Neo 7: সম্ভাব্য স্পেসিফিকেশন

TENAA ডেটাবেসে RMX5060 মডেল নম্বরে দেখা গেছে Realme Neo 7। ফোনটির মাপ 162.55 x 76.39 x 8.56 mm এবং ওজন 213.4 গ্রাম। এতে রয়েছে 6.78 ইঞ্চি AMOLED স্ক্রিন, যা 1.5K রেজোলিউশন (2780 x 1264 পিক্সেল) প্রদর্শন করতে সক্ষম। এছাড়াও, এটি 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। সুরক্ষার জন্য ডিসপ্লেতে ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

ক্যামেরা সেগমেন্টেও Neo 7 দুর্দান্তসেলফির জন্য রয়েছে 16 Megapixel ফ্রন্ট ক্যামেরা এবং পেছনে রয়েছে 50 Megapixel প্রাইমারি সেন্সর ও 8 Megapixel একটি লেন্স। ফোনটি Android 15 এবং Realme UI 6 অপারেটিং সিস্টেমে চলবে।

পারফরম্যান্সে গতি আনতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী Dimensity 9300 Plus চিপসেট। চীনে এটি 6 GB থেকে 16 Gb RAM এবং 256 GB থেকে 1 TB পর্যন্ত স্টোরেজ বিকল্পে আসবে।

ব্যাটারি সেকশনে রয়েছে বিশাল 7000 mAh ব্যাটারি, যা 80W র‍্যাপিড চার্জিং সাপোর্ট করে। আরও আকর্ষণীয় হলো, এই ডিভাইসটি IR ব্লাস্টার ফিচার সহ আসবে।

লঞ্চের আগে ফোনটির প্রতিটি নতুন তথ্য নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। 11 ডিসেম্বর Neo 7 কি নতুন কোনো চমক আনবে? সময়ই এর উত্তর দেবে।

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে