Realme ভারতে আনছে নতুন 14T এবং C75x – বিশেষ কী থাকছে জোড়া স্মার্টফোনে?

Feature T&L

ভারতীয় স্মার্টফোন বাজারে নতুন চমক আনতে চলেছে Realme! জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডটি শীঘ্রই Realme 14T এবং Realme C75x লঞ্চ করতে পারে, এমনটাই জানিয়েছেন পরিচিত টিপস্টার @yabhishekhd। ইতিমধ্যেই এই দুটি ডিভাইস Bluetooth SIG, FCC-সহ একাধিক সার্টিফিকেশন পেয়েছে, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে।

Realme C75x – শক্তিশালী ব্যাটারি, দুর্দান্ত পারফরম্যান্স!

Realme C75x ইতিমধ্যেই ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে এবার ভারতের বাজারেও আসতে চলেছে। ফিচারগুলি হল—

  • ডিসপ্লে:67-ইঞ্চি HD+ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 625 nits ব্রাইটনেস।
  • প্রসেসর: MediaTek Helio G81 Ultra চিপসেট, যা গেমিং ও মাল্টিটাস্কিং-এর জন্য যথেষ্ট শক্তিশালী।
  • সফটওয়্যার: Android 15-এর সঙ্গে Realme UI 6.0
  • RAM ও স্টোরেজ: 24GB (8GB ফিজিক্যাল + 16GB ভার্চুয়াল RAM), সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ।
  • ক্যামেরা: 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারি: 5600mAh ব্যাটারি, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
  • ডিউরাবিলিটি: IP68/IP69 রেটিং, SGS মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন, এবং ArmorShell প্রটেকশন।
  • সংযোগ: 4G, Wi-Fi 5, Bluetooth 5.0, GPS
  • অতিরিক্ত ফিচার: Mini Capsule 3.0 এবং Google Gemini ইন্টিগ্রেশন।
  • ওজন ও মাপ: ওজন মাত্র 196g, ডিভাইসের ডাইমেনশন 69 x 76.22 x 7.99 mm

এই স্পেসিফিকেশন দেখে বলা যায়, Realme C75x মূলত মিড-রেঞ্জ ব্যাবহারকারীদের জন্য আনা হয়েছে, মানে যারা ভালো ব্যাটারি লাইফ এবং স্টাইলিশ ডিজাইন খোঁজেন।

Realme 14T – শক্তিশালী ব্যাটারি ও AMOLED ডিসপ্লে

Realme 14T সম্পর্কে এখনও অফিসিয়াল তথ্য প্রকাশিত হয়নি, তবে বিভিন্ন সূত্র থেকে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ডিভাইসটি দারুণ কিছু ফিচার নিয়ে আসছে—

  • ডিসপ্লে:67-ইঞ্চি Full HD+ AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট।
  • প্রসেসর: MediaTek Dimensity 6300 চিপসেট, যা 5G কানেক্টিভিটিও সাপোর্ট করতে পারে।
  • RAM ও স্টোরেজ: LPDDR4x RAM, UFS 2.2 স্টোরেজ। পাওয়া যাবে 8GB+128GB এবং 8GB+256GB ভ্যারিয়েন্টে।
  • ব্যাটারি: 6000mAh ব্যাটারি, 45W ফাস্ট চার্জিং।
  • ক্যামেরা: 50MP OmniVision OV50D প্রাইমারি ক্যামেরা, 2MP সেকেন্ডারি লেন্স, এবং 16MP Sony IMX480 ফ্রন্ট ক্যামেরা।
  • সফটওয়্যার: Android 15 এবং Realme UI 6.0
  • নিরাপত্তা: In-display fingerprint sensor, NFC, এবং IP69 রেটিং।
  • ওজন ও মাপ: ওজন 196g, মাত্র 9mm পুরু।
  • কালার অপশন: Pink, Green, Black

Realme 14T মূলত পারফরম্যান্স এবং ডিজাইনের দিক থেকে প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে, যা গেমার ও হেভি ইউজারদের জন্য আদর্শ হতে পারে।

কবে লঞ্চ ও দাম কত হতে পারে?

যেহেতু দুটি ডিভাইস ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন পেয়ে গিয়েছে, তাই অনুমান করা হচ্ছে এপ্রিল বা মে 2025-এর মধ্যে ভারতে লঞ্চ হতে পারে। Realme C75x-এর দাম ₹12,000 – ₹14,000 হতে পারে, আর Realme 14T সম্ভবত ₹15,000 – ₹18,000 রেঞ্জে আসতে পারে।

Realme 14T এবং Realme C75x উভয়ই মিড-রেঞ্জ সেগমেন্টে শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারে। যাদের দরকার বড় ব্যাটারি, ভালো ক্যামেরা ও দুর্দান্ত পারফরম্যান্স, তাদের জন্য এই দুটি ফোন আদর্শ হতে চলেছে।

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে