স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর! Oppo তাদের জনপ্রিয় Reno সিরিজে এক নতুন সদস্য যোগ করতে চলেছে—নাম তার Reno 15 Pro Mini। ‘ছোট প্যাকেটে বড় ধামাকা‘—এই কথাটি বোধহয় এই ফোনটির জন্যই সবথেকে বেশি মানানসই। শোনা যাচ্ছে, ডিসেম্বর ২০২৫-এর একদম শেষের দিকে অথবা জানুয়ারি ২০২৬-এর শুরুতে এই ফোনটি ভারতের বাজারে পা রাখতে চলেছে।
যদিও কোম্পানির তরফ থেকে অফিসিয়ালি এখনও কোনো কনফার্মেশন আসেনি, কিন্তু লিক হওয়া তথ্যগুলো দেখে টেক-দুনিয়া বেশ নড়েচড়ে বসেছে। এটি একটি ‘কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ‘ হতে চলেছে, অর্থাৎ সাইজে ছোট কিন্তু কাজে তুখোড়!
ডিসপ্লে এবং পারফরম্যান্স:
ফোনটি হাতে নিলেই প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। এতে থাকছে 6.32 Inch-এর 1.5K Flat OLED স্ক্রিন। ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz, যার ফলে গেম খেলা হোক বা মুভি দেখা—সবই হবে মাখনের মতো স্মুথ। আর পারফরম্যান্সের জন্য ফোনের ভেতরে বসানো হয়েছে শক্তিশালী MediaTek Dimensity 8450 প্রসেসর। মাল্টি-টাস্কিং বা হেভি গেমিং, কোনো কিছুতেই এই ফোন আটকাবে না।
ক্যামেরা লাভারদের জন্য সুখবর!
Oppo মানেই ক্যামেরার জাদু, আর এই ফোনে তা আরও এক ধাপ এগিয়ে গেছে। পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরাটি 200 Megapixel-এর! ভাবা যায়? এর সাথে থাকছে 50 Megapixel-এর আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 50 Megapixel-এর টেলিফোটো সেন্সর, যাতে 3.5x Optical Zoom সুবিধা পাওয়া যাবে। দূরের ছবিও এখন আসবে একদম ক্রিস্টাল ক্লিয়ার। আর সেলফি? তার জন্য সামনে থাকছে 50 Megapixel-এর জবরদস্ত ক্যামেরা। সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য পারফেক্ট শট এখন হাতের মুঠোয়।
ডিজাইন, ব্যাটারি এবং অন্যান্য
ব্যাটারি ব্যাকআপ নিয়ে একদম চিন্তা নেই। ফোনটি 80W Fast Charging সাপোর্ট করবে, এবং খুব সম্ভবত এতে ওয়ারলেস চার্জিংও থাকবে। ফোনটি বেশ স্লিম এবং হালকা—ওজন মাত্র 187 Gram এবং পুরুত্ব 7.99 mm, তাই দীর্ঘক্ষণ হাতে ধরে রাখলেও কষ্ট হবে না।
সবচেয়ে বড় স্বস্তির খবর হলো এর বিল্ড কোয়ালিটি। এতে IP69 রেটিং থাকছে, অর্থাৎ জল বা ধুলোবালিতে ফোনের কোনো ক্ষতি হবে না। ফোনটি Glacier White কালারে পাওয়া যাবে, যাতে একটি ইউনিক রিবন-স্টাইল ফিনিশ থাকবে। এর মডেল নম্বর CPH2813।
দাম এবং স্টোরেজ ভেরিয়েন্ট নিয়ে এখনও কোনো খবর মেলেনি। তবে আপনি যদি বড় ফোন পছন্দ করেন না, বরং পকেটে সহজে এঁটে যায় এমন পাওয়ারফুল ফোন চান-তাহলে Oppo Reno 15 Pro Mini আপনার জন্য সেরা অপশন হতে পারে। অফিসিয়াল ঘোষণার জন্য আমাদের অপেক্ষা করতেই হচ্ছে।