Oppo Find X8 এবং Find X8 Pro কিনলেই ₹10,000 ছাড়! ভারতে লঞ্চ হতেই সাড়া ফেলেছে এই স্মার্টফোন দুটি

Feature T&L

ভারতে আজ থেকে শুরু হল Oppo Find X8 সিরিজের বিক্রি। চীনা স্মার্টফোন নির্মাতা Oppo তাদের এই নতুন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট দু’টির লঞ্চ অফার ঘোষণা করেছে। সিরিজের দুটি মডেল— Oppo Find X8 এবং Find X8 Pro। এগুলি ভারতের বাজারে MediaTek Dimensity 9400 প্রসেসরের সঙ্গে প্রথমবার লঞ্চ হয়েছে। ColorOS 15-এ চালিত এই ফোনগুলি Android 15 ভিত্তিক।

Oppo Find X8 সিরিজের দাম ও লঞ্চ অফার

Oppo Find X8 এর দাম শুরু হচ্ছে 69,999 থেকে, যেখানে 12 GB RAM এবং 256 GB স্টোরেজ রয়েছে। 16 GB RAM512 GB স্টোরেজের ভ্যারিয়েন্টটির দাম ₹79,999। এই মডেল দুটি পাওয়া যাবে Space Black এবং Star Grey রঙে।
অন্যদিকে, Oppo Find X8 Pro এর একমাত্র 16 GB RAM512 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ₹99,999। এটি Pearl White এবং Space Black রঙে পাওয়া যাবে।
গ্রাহকরা Oppo E-store, Flipkart, এবং রিটেল স্টোর থেকে এই ফোনগুলি কিনতে পারবেন।

লঞ্চ অফার:

গ্রাহকরা SBI, HDFC Bank, Kotak Bank, Bank of Baroda, এবং IDFC First Bank কার্ড ব্যবহার করে 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন। এর ফলে Find X8 Pro এর ক্ষেত্রে 9,999, Find X8 12GB + 256GB মডেলে 6,999 এবং Find X8 16GB + 512GB মডেলে 7,999 ছাড় পাওয়া যাবে।

তাছাড়া, 24 মাসের No-Cost EMI সুবিধা মিলবে Bajaj Finserv, TVS Credit, HDB Financial Services এবং IDFC First Bank থেকে। এছাড়াও, এক্সচেঞ্জ বোনাস হিসাবে পাওয়া যাবে ₹5,000 এবং পুরানো Oppo ফোন বদলে নতুন Find X8 সিরিজের ফোন কিনলে মিলবে অতিরিক্ত ₹3,000 Loyalti বোনাস

Oppo Find X8 সিরিজের স্পেসিফিকেশন:

Oppo Find X8 ফোনে আছে 6.59 ইঞ্চির LTPO AMOLED স্ক্রিন, যার রেজোলিউশন 1256 x 2760 পিক্সেল। ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এবং সর্বোচ্চ ব্রাইটনেস 4500 নিটসFind X8 Pro মডেলে 6.78 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে থাকছে, যার রেজোলিউশন 1264 x 2780 পিক্সেল।

দুটি ফোনেই MediaTek Dimensity 9400 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা TSMC এর 3 NM প্রযুক্তিতে তৈরি। RAM সর্বোচ্চ 16 Gb পর্যন্ত LPDDR5X এবং স্টোরেজ সর্বোচ্চ 512 GB UFS 4.0

Oppo Find X8 ফোনে থাকছে তিনটি 50 Megapixel ক্যামেরা— প্রাইমারি সেন্সর Sony LYT-700, 120 ডিগ্রি ultrawide লেন্স এবং 3X Optical Zoom সহ Sony LYT-600 periscope telephoto সেন্সর। সামনে সেলফির জন্য 32 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যা Pro মডেলেও রয়েছে।

Find X8 Pro মডেলে প্রাইমারি ক্যামেরা Sony LYT-808 সেন্সরযুক্ত এবং এতে 6X Optical Zoom সহ Sony IMX858 periscope telephoto ক্যামেরা যুক্ত হয়েছে।

ব্যাটারি ক্ষেত্রে Find X8 মডেলে 5630 mAh এবং Find X8 Pro তে 5910 mAh ব্যাটারি রয়েছে। উভয় মডেলেই 80Watt SuperVOOC এবং 50Watt AirVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

গ্রাহকদের জন্য এই নতুন Oppo Find X8 সিরিজ একটি প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে, যা অত্যাধুনিক প্রযুক্তি এবং আকর্ষণীয় ক্যামেরা সেটআপের জন্য ইতিমধ্যেই আলোচনায় এসেছে।

এই মুহূর্তে

ফিফা বিশ্বকাপ ২০২৬: ভারতে অনলাইন ও টিভিতে লাইভ দেখবেন কোথায়? রইল সম্পূর্ণ গাইড

অডিওর পর এবার গ্রুমিং দুনিয়ায় Boat, এলো নতুন Slazer সিরিজ

এবার মানুষের চেয়েও বেশি ওয়েব ট্র্যাফিক তৈরি করছে AI এজেন্টরা!

OnePlus Community Sale 2026 শুরু: OnePlus 15, 15R ও অন্যান্য ডিভাইসে অবিশ্বাস্য ছাড়!