2025-এ লঞ্চ, আগেই ফাঁস Oppo র ফোল্ডেবল স্মার্টফোনের ফিচার!

Feature T&L

চীনের স্মার্টফোন নির্মাতা Oppo নতুন Oppo Find N5 মডেলটি নিয়ে বাজারে বেশ সাড়া ফেলে দিয়েছে। ইতিমধ্যেই এর সম্ভাব্য ফিচার এবং লঞ্চ টাইমলাইন নিয়ে অনেক গুঞ্জন চলছে। Oppo Find N3 এর উত্তরসূরি হিসেবে আসবে এই ফোল্ডেবল ডিভাইসটি OnePlus Open 2 নামে কয়েকটি নির্বাচিত আন্তর্জাতিক বাজারে লঞ্চ হতে পারে বলে জানা গেছে।

Oppo Find N5 লঞ্চের সময়কাল (প্রত্যাশিত)

নতুন Oppo Find N5 মডেলটি 2025 সালের প্রথমার্ধে, অর্থাৎ জানুয়ারি থেকে জুনের মধ্যে বাজারে আসতে পারে বলে জানিয়েছেন জনপ্রিয় চীনা টিপস্টার স্মার্ট পিকাচু। এর আগে একটি ফাঁস হওয়া তথ্যে জানানো হয়েছিল যে, ডিভাইসটি প্রথম কোয়ার্টারেই বাজারে আসতে পারে। Oppo Find N3 গত বছরের অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছিল, তাই এই বছরের মধ্যেই নতুন মডেলের আগমনের সম্ভাবনা থাকছে।

Oppo Find N5 এর ফিচার (প্রত্যাশিত)

টিপস্টারের মতে, Oppo Find N5 মডেলটিতে থাকবে Qualcom-এর সর্বাধুনিক Snapdragon 8 Elite চিপসেট। স্মার্টফোনটির পিছনে একটি 50 Megapixel ট্রিপল ক্যামেরা মডিউল থাকতে পারে, যা একটি গোলাকার ডিজাইনে সজ্জিত থাকবে। এতে MagSafe এর মত ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তির সুবিধা থাকতে পারে, যা Apple ইকোসিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

তুলনামূলকভাবে এই ফোনটি Oppo Find N3 এর চেয়ে পাতলা এবং হালকা হবে বলে ধারণা করা হচ্ছে, এবং এতে “উন্নত মেটাল টেক্সচার” এর মতো ফিচার থাকবে। ফোনটির পুরুত্ব হতে পারে রেকর্ড-ব্রেকিং 9.xmm, যেখানে আগের মডেল Oppo Find N3 এর গ্লাস ব্যাক ভার্সন ছিল 11.7 mm পুরু।

এছাড়া Oppo Find N5 মডেলটিতে থাকবে 2K Resolution ডিসপ্লে এবং 50 Megapixel Sony প্রাইমারি সেন্সর। ফোনটি ওয়াটারপ্রুফ ডিজাইন সহ আসবে বলে আশা করা হচ্ছে, এবং এতে একটি এলার্ট স্লাইডারও থাকতে পারে।

এই মুহূর্তে

পুরোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ: বন্ধ হচ্ছে YouTube অ্যাপ!

অ্যামাজনে Samsung Galaxy S25 সিরিজের দামে বিরাট পতন: ₹৩৮,০০০ সাশ্রয়ের সুযোগ!

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!