৭০০০mAh ব্যাটারি ও শক্তিশালী পারফরম্যান্সে শীঘ্রই লঞ্চ হচ্ছে Oppo F31 সিরিজ, জানুন লঞ্চ তারিখ ও ফিচার

Oppo F31 Series

স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতার পারদ ক্রমশই বাড়ছে। নিত্য নতুন প্রযুক্তি আর চমকপ্রদ ফিচার নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন সংস্থা। এই তালিকায় এবার যুক্ত হতে চলেছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Oppo। সম্প্রতি বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, Oppo F সিরিজের নতুন স্মার্টফোন Oppo F31 এবং Oppo F31 Pro খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। সবচেয়ে বড় চমক হিসেবে এই ফোনগুলিতে থাকতে পারে দৈত্যাকার ৭০০০mAh ব্যাটারি, যা ইউজারদের জন্য দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহারের সুযোগ করে দেবে।

কবে লঞ্চ হতে পারে?

বিশ্বস্ত টিপস্টার অভিষেক যাদব-এর তথ্য অনুযায়ী, ভারতে Oppo F31 সিরিজ লঞ্চ হতে পারে আগামী 12 থেকে 14 সেপ্টেম্বর এর মধ্যে। মনে করিয়ে দিই, চলতি বছরের 20 মার্চ ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছিল Oppo F29 সিরিজ। এবার সেই জায়গা নিতেই আসছে নতুন এই লাইনআপ, যেখানে থাকতে পারে মোট তিনটি মডেলOppo F31, Oppo F31 Pro, আর Oppo F31 Pro+

ব্যাটারি ও চার্জিং

সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে এর বিশাল 7,000mAh ব্যাটারি। শুধু তাই নয়, এর সঙ্গে থাকছে 80W তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট, যা ব্যবহারকারীদের চার্জিং নিয়ে দুশ্চিন্তামুক্ত করবে।

প্রসেসর ও পারফরম্যান্স

  • Oppo F31 মডেলে থাকছে MediaTek Dimensity 6300 চিপসেট।
  • অন্যদিকে, Oppo F31 Pro চালিত হবে আরও উন্নত MediaTek Dimensity 7300 প্রসেসরে।

আরও শক্তিশালী বডি ও নেটওয়ার্ক

সূত্র বলছে, Oppo F31 সিরিজ আসবে নতুন 360-degree Armour Body সহ, যা ফোনকে আরও মজবুত করে তুলবে। আগের Oppo F29 মডেলে যেমন অ্যালুমিনিয়াম অ্যালয় মাদারবোর্ড কাভার আর diamond-cut কোণ ছিল, এবারও থাকছে উন্নত সুরক্ষা প্রযুক্তি। ফলে হাত থেকে পড়ে গেলেও ক্ষতির আশঙ্কা অনেকটা কমবে।

নেটওয়ার্ক পারফরম্যান্সেও আসছে বড় আপগ্রেড। শোনা যাচ্ছে, উন্নত সিগন্যাল রিসেপশন টেকনোলজির মাধ্যমে নেটওয়ার্কের শক্তি ও স্থিতিশীলতা আরও বাড়ানো হবে। মনে করিয়ে দিই, Oppo F29 সিরিজ এ ছিল Hunter Antenna Layout, যা সিগন্যাল শক্তি বাড়াতে সক্ষম ছিল প্রায় 300% পর্যন্ত।

সব মিলিয়ে, Oppo F31 সিরিজটি স্মার্টফোন বাজারে নতুন এক ঝড় তুলতে চলেছে বলে মনে করা হচ্ছে। লঞ্চের তারিখ যতই ঘনিয়ে আসছে, ততই এই নতুন ফোনগুলো সম্পর্কে আরও নতুন নতুন তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

ক্যামেরা ও অন্যান্য দিক

যদিও ক্যামেরা ও প্রসেসরে আগের সিরিজ থেকে তেমন বড়সড় পরিবর্তন নাও আসতে পারে, তবে durability আর network performance-এই মূল চমক দেবে এই লাইনআপ।

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে