ভারতের স্মার্টফোন বাজারে আবার চমক দিতে চলেছে Motorola। সাম্প্রতিক টিজার এবং লিক অনুযায়ী, সংস্থাটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন 5G স্মার্টফোন Moto G96 5G। যদিও অফিসিয়াল নাম ও লঞ্চ তারিখ এখনো প্রকাশ পায়নি, তবু Flipkart-এ প্রকাশিত মাইক্রোসাইট এবং Motorola India-র সোশ্যাল মিডিয়া টিজারে ফোনটির কিছু স্পেসিফিকেশন ও ডিজাইন নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গেছে।
Flipkart টিজার এবং টিজ ভিডিও:
Motorola India-র X -এ পোস্ট করা ভিডিওটিতে বলা হয়েছে ফোনটি “খুব শীঘ্রই” লঞ্চ হচ্ছে। অন্যদিকে Flipkart-এ একটি বিশেষ মাইক্রোসাইটে ফোনটির কার্ভড ডিসপ্লে, সেন্টার হোল-পাঞ্চ সেলফি ক্যামেরা, পাতলা বেজেল এবং Snapdragon চিপসেটের ইঙ্গিত মিলেছে।
Moto G96 5G: সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: 67 ইঞ্চি pOLED Curved Display, 144Hz Refresh Rate, 10 বিট কালার এবং Wet Touch 2.0 সাপোর্ট — মানে ভেজা হাতেও ব্যবহারযোগ্য।
- প্রসেসর: Snapdragon 7s Gen 2, সঙ্গে 12 GB RAM ও 256 GB Storage।
- অপারেটিং সিস্টেম: Android 15 ভিত্তিক Hello UI, 3 বছরের Major OS আপগ্রেডের প্রতিশ্রুতি।
- ক্যামেরা:
- ব্যাক: 50 মেগাপিক্সেল Sony LYT-700C সেন্সর (OIS সহ) + 8 মেগাপিক্সেল Ultra-Wide/Macro Vision লেন্স।
- ফ্রন্ট: 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
- ব্যাটারি: 5,500 mAh ব্যাটারি, 68W ফাস্ট চার্জিং সাপোর্ট।
- ডিজাইন ও রঙ: Vegan Leather ফিনিশ সহ চারটি রঙ – Ashleigh Blue, Cattleya Orchid, Dresden Blue ও Greener Pastures।
- অন্যান্য ফিচার: IP68 রেটিং (ধুলো-জল প্রতিরোধী), Smart Connect ফিচার যা ফোনকে PC-র সাথে সংযুক্ত করতে পারবে।
লঞ্চ ও দাম কত?
আনুমানিকভাবে July 2025-এর শুরুতে Moto G96 5G ভারতে লঞ্চ হতে পারে। 12 GB + 256 GB ভেরিয়েন্টের দাম হতে পারে ₹২২,৯৯০, তবে কিছু রিপোর্ট অনুযায়ী দাম ₹২০,০০০-র কমও হতে পারে।
গেমার থেকে কনটেন্ট ক্রিয়েটর – সকলের জন্য উপযুক্ত এই ফোন। 144Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, শক্তিশালী চিপসেট, স্টেবিলাইজড 50 MP ক্যামেরা এবং দ্রুত চার্জিং ফোনটিকে করে তুলেছে এক অল-রাউন্ডার প্যাকেজ। মিড-রেঞ্জ বাজেটে প্রিমিয়াম ফিচার খুঁজলে Moto G96 5G আপনার জন্যই সেরা। আগামী কিছুদিনের মধ্যেই Flipkart-এ শুরু হতে পারে এর বিক্রি।