লঞ্চ হল শক্তিশালী গেমিং ট্যাবলেট – Lenovo Legion Y700 Gen 4, থাকছে চোখ ধাঁধানো স্পেসিফিকেশন!

Feature T&L

Lenovo আবারও প্রমাণ করল যে গেমারদের জন্য তারা সবসময় প্রস্তুত। চিনে বৃহস্পতিবার লঞ্চ হল নতুন গেমিং ট্যাবলেট Lenovo Legion Y700 Gen 4। এই শক্তিশালী ডিভাইসটি একেবারে প্রিমিয়াম স্পেসিফিকেশনে ভর্তি, যার মূল আকর্ষণ হল Snapdragon 8 Elite SoC, 16 GB পর্যন্ত RAM, ও বিশাল 7,600mAh ব্যাটারি

দাম :

Lenovo Legion Y700 Gen 4 এর প্রাথমিক মডেল অর্থাৎ 12GB+256GB ভ্যারিয়েন্টের দাম শুরু হয়েছে CNY 3,299 (প্রায় ₹39,000), আর 16GB+512GB মডেলের দাম CNY 3,799 (প্রায় ₹44,900) । কালার অপশন হিসেবে থাকছে ব্ল্যাক ও হোয়াইট। এটি বর্তমানে চিনের Lenovo China e-store-এ পাওয়া যাচ্ছে।

ডিসপ্লে ও ডিজাইন:

ট্যাবলেটটির রয়েছে একটি 8.8-inch ডিসপ্লে, যার রেজোলিউশন 3,040×1,904 pixels। স্ক্রিনের 165Hz refresh rate360Hz touch sampling rate একে গেমিংয়ের জন্য আদর্শ করে তোলে। আরও আছে 600 nits ব্রাইটনেস, 12-bit কালার সাপোর্ট এবং DCI-P3 কালার গ্যামুট, যা গ্রাফিক্সকে করে তোলে চোখ ধাঁধানো। চোখের ক্ষতি যাতে না হয় তার জন্য সংস্থাটি – ডিসপ্লেটিতে TÜV Rheinland সার্টিফাইড, অর্থাৎ এতে লো ব্লু লাইটলো ফ্লিকার প্রযুক্তি ব্যবহার করেছে।

পারফরম্যান্স ও কুলিং:

এই গেমিং ট্যাবলেটটি চলবে Snapdragon 8 Elite চিপসেট দ্বারা, যার সঙ্গে আছে LPDDR5X RAM (সর্বোচ্চ 16GB পর্যন্ত) ও UFS 4.1 স্টোরেজ (সর্বোচ্চ 512GB পর্যন্ত)। গেম খেলার সময় যাতে ট্যাব গরম না হয়ে যায়, তার জন্য এতে আছে বিশাল 12,000 sq. mm vapour chamber cooling systemCentre Cooling Architecture 2.0 প্রযুক্তি ব্যবহার করে ডিভাইসের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা হয়।

ব্যাটারি ও চার্জিং:

Lenovo Legion Y700 Gen 4-এ রয়েছে একটি শক্তিশালী 7,600mAh ব্যাটারি, যা আগের মডেল Legion Y700 (2025) এর 6,550mAh ব্যাটারির চেয়েও বড়। এতে 68W wired fast charging সাপোর্ট রয়েছে। এছাড়া গেমারদের জন্য বাড়তি সুবিধা হিসেবে থাকছে bypass charging technology, যাতে গেম খেলার সময় ডিভাইস অতিরিক্ত গরম না হয়।

ডিজাইন ও ওজন:

ডিভাইসটি একদম পাতলা, মাত্র 6.99mm এবং এর ওজন 340g, যা সাথে করে বয়ে বেড়ানো সহজ।

যারা হেভি গেমিং, মাল্টিমিডিয়া এবং হাই-পারফরম্যান্স ডিভাইস খুঁজছেন, তাদের জন্য Lenovo Legion Y700 Gen 4 হতে পারে একেবারে পারফেক্ট চয়েস। আপাতত চিনে লঞ্চ হলেও, খুব শিগগিরই এর গ্লোবাল লঞ্চও হবে বলে আশা করা যায়।

এই মুহূর্তে

Renault India September 2026 offers: বাম্পার ছাড় ডাস্টারে, অন্যান্য মডেলেও আকর্ষণীয় সুবিধা!

ভারতে এল কিয়া কার্নিভাল হাইব্রিড: বুকিং শুরু, প্রিমিয়াম MPV-তে নতুন চমক!

নতুন GE F404 ইঞ্জিনে তেজস মার্ক ১এ উৎপাদন গতি পেল, কিন্তু IAF-এর অপেক্ষা আরও দীর্ঘ

পুঁতিনের ব্যক্তিগত বুলেটপ্রুফ দুর্গ: Aurus Senat লিমুজিন, যা তাঁর সঙ্গে পাড়ি দেয় বিশ্বের পথে