গেমারদের জন্য দারুন খবর!Lenovo আনছে বড় স্ক্রীন, 3K রেজোলিউশন ও দুর্দান্ত ক্যামেরার ট্যাবলেট Legion Y700 (2025)

চিনা টেক জায়ান্ট Lenovo তাদের নতুন জেনারেশনের গেমিং ট্যাবলেট Legion Y700 (2025)-এর লঞ্চের অফিসিয়ালি ঘোষণা করেছে। এই নতুন ডিভাইসটি গেমিং প্রেমীদের জন্য নিয়ে এসেছে অসাধারণ পারফরম্যান্স, দুর্দান্ত ডিসপ্লে ও অত্যাধুনিক ফিচারসের এক অনবদ্য মিশেল। চলুন জেনে নেওয়া যাক এই ট্যাবলেটটির সব খুঁটিনাটি।

এক শক্তিশালী গেমিং ট্যাবলেট

নতুন Legion Y700-তে রয়েছে একটি 8.8-ইঞ্চির LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 3K। ডিসপ্লেটি 16:10 অ্যাসপেক্ট রেশিওর সাথে এসেছে, যাতে 98% DCI-P3 কালার গ্যামুট কভার করে এবং এতে রয়েছে 165Hz রিফ্রেশ রেট ও DC Dimming প্রযুক্তি। ডিসপ্লেটির সর্বোচ্চ উজ্জ্বলতা 600 nits পর্যন্ত, যা গেম খেলার সময় চোখ ধাঁধানো ভিজুয়াল এক্সপেরিয়েন্স দেয়।

এই ডিভাইসের সবচেয়ে বড় আকর্ষণ এর প্রসেসর – Snapdragon 8 Elite, যা Qualcomm-এর তৈরি এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মোবাইল চিপসেট। এই প্রসেসরই Galaxy S25 UltraOnePlus 13 এর মত ফ্ল্যাগশিপ ফোনেও ব্যবহৃত হয়েছে।

স্টোরেজ ও ক্যামেরা

এই ট্যাবলেটে রয়েছে সর্বোচ্চ 16GB LPDDR4X Ultra RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। চাইলে microSD card ব্যবহার করে স্টোরেজ বাড়ানো যাবে সর্বোচ্চ 2TB পর্যন্ত। ফটোগ্রাফির জন্য পিছনে আছে 50MP ক্যামেরা আর সামনে 8MP সেলফি ক্যামেরা

অডিও, ব্যাটারি ও সফটওয়্যার

গেম খেলার সময় সাউন্ড একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এতে যুক্ত করা হয়েছে stereo speakers যেটিতে রয়েছে Dolby Atmos সাপোর্ট। শক্তির দিক থেকেও পিছিয়ে নেই এই ডিভাইস – এতে আছে 7600mAh ব্যাটারি যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

কানেক্টিভিটির ক্ষেত্রে থাকছে WiFi 7, Bluetooth 5.4 এবং সফটওয়্যারের ক্ষেত্রে চলে Android 15 ভিত্তিক ZUI 16 কাস্টম স্কিনে।

আলাদা গেমিং কন্ট্রোলার

যারা আরও বাস্তবধর্মী গেমিং অভিজ্ঞতা পছন্দ করেন, তাদের জন্য আছে আলাদা G9 Game Controller। এটি Legion Y700-এর সাথে যুক্ত করে একে গেমিং হ্যান্ডহেল্ডে রূপান্তর করা যায়। এর দাম ধরা হয়েছে 499 Yuan (প্রায় 69 US Dollars বা প্রায় 6000 INR), যা আলাদাভাবে কিনতে হবে।

দাম ও কালার অপশন

Lenovo Legion Y700 (2025) দুটি রঙে পাওয়া যাবে – Black এবং White। এর দাম শুরু হচ্ছে 3,299 Yuan (প্রায় 456 US Dollars বা প্রায় 40,000 INR) থেকে। এটি 31শে মে 2025 থেকে চিনে বিক্রি শুরু হবে।

যারা মোবাইলে অথবা ট্যাবলেটে হেভি গেমিং করতে ভালোবাসেন, তাদের জন্য Lenovo Legion Y700 (2025) হতে চলেছে একটি পারফেক্ট চয়েস। দুর্দান্ত স্পেসিফিকেশন, পাওয়ারফুল চিপসেট, বিশাল ব্যাটারি আর স্মার্ট ডিজাইন – সব মিলিয়ে গেমারদের স্বপ্নের গ্যাজেট এটি।

এই মুহূর্তে

Xiaomi SkyNomad Series: আসছে নতুন প্রজন্মের ফ্যামিলি SUV, যা বদলে দেবে ভ্রমণের অভিজ্ঞতা!

Google Pixel Watch 5 নিয়ে নতুন খবর: লিক হল ডিজাইন ও ফিচারের খুঁটিনাটি!

Google Pixel 11 Pro: লঞ্চের আগেই ফাঁস হল ডিজাইন, রং ও দামের সমস্ত তথ্য!

OnePlus 16 আসছে! গেমিং দুনিয়ায় নতুন বিপ্লব আনতে পারে এই ফোন?