মাত্র ₹9,299-এ কিনে নিন ব্র্যান্ডেড 5G স্মার্টফোন! থাকছে অফার ও স্ক্রীন রিপ্লেসমেন্টের সুবিধা

Feature T&L

ভারতের বাজেট স্মার্টফোন মার্কেটে আবার চমক দিলো itel। নতুন করে লঞ্চ করলো তাদের শক্তিশালী ও সাশ্রয়ী 5G ফোন – itel Zeno 5G। এর আগে জানুয়ারিতে তারা এনেছিলো itel Zeno 10, যা ছিল প্রথম স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আদর্শ। এবার সেই সিরিজে আরও উন্নত ফিচার নিয়ে এল Zeno 5G, যা একদিকে যেমন দামি ফোনের ফিচার দিচ্ছে, তেমনই দাম রাখা হয়েছে মধ্যবিত্তের নাগালের মধ্যেই।

itel Zeno 5G এর ডিজাইন ও ডিসপ্লে:

এই ফোনে রয়েছে 6.67-ইঞ্চির HD+ punch-hole display, যার refresh rate 120Hz আর touch sampling rate 240Hz – মানে স্ক্রলিং হবে স্মুদ আর গেমিং হবে ঝকঝকে! ফোনের গঠনও একদম স্লিম, মাত্র 7.8mm পুরুত্বের সাথে একটি সুন্দর matte finish দেওয়া হয়েছে। IP54 রেটিং থাকায় হালকা ধুলো ও জলের ছিটেফোঁটা থেকেও ফোনটি থাকবে সুরক্ষিত। স্ক্রিনে দেওয়া হয়েছে Panda MN228 গ্লাস, যা ফোনটিকে স্ক্র্যাচ থেকে বাঁচাবে।

ক্যামেরা ফিচার:

ফোনটির পিছনে রয়েছে 50MP AI-enabled Super HDR camera, যার মাধ্যমে ছবি হবে স্পষ্ট ও বিস্তারিত। সামনে রয়েছে 8MP সেলফি ক্যামেরা – ভিডিও কল বা সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট ভালো।

পারফরম্যান্স ও সফটওয়্যার:

এই ফোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী Dimensity 6300 chipset। সঙ্গে থাকছে 8GB RAM (4GB ফিজিক্যাল + 4GB ভার্চুয়াল) ও 128GB internal storage – যা একাধিক অ্যাপ, ছবি ও ভিডিও সেভ করে রাখার জন্য যথেষ্ট। ব্যাটারি 5,000mAh-এর, যা দৈনন্দিন ব্যবহারে দিব্যি চলবে। তবে চার্জিং একটু সাদামাটা, 10W charger সঙ্গে পাওয়া যাচ্ছে।

ফোনটি চলে Android 14 অপারেটিং সিস্টেমে এবং এতে থাকছে দুটি স্মার্ট ফিচার – Aivana AI AssistantAsk AI, যা দিয়ে আপনি সহজেই লেখা তৈরি, অনুবাদ বা সংশোধন করতে পারবেন।

কানেক্টিভিটি ও অন্যান্য ফিচার:

  • Dual 5G SIM support
  • Wi-Fi, Bluetooth, GPS
  • IR Blaster
  • USB-C port

দাম ও কোথা থেকে কিনবেন?

itel Zeno 5G এর দাম রাখা হয়েছে মাত্র ₹9,299 (₹1,000 Amazon কুপন ছাড় সহ)। ফোনটি Amazon-এ এক্সক্লুসিভভাবে বিক্রি শুরু হবে 10 জুন থেকে। তিনটি কালারে পাওয়া যাবে ফোনটি — Calx Titanium, Shadow Black এবং Wave Green

উপরন্তু, ফোন কেনার পর ১০০ দিনের মধ্যে স্ক্রিন ভেঙে গেলে বিনামূল্যে পাল্টানোর সুযোগ দিচ্ছে itel

এই মুহূর্তে

আগস্ট ২০২৬-এ আসছে Google Pixel 11, Vivo S2 সহ ৫টি সেরা smartphones launching in August 2026: সম্পূর্ণ তালিকা!

Hugging Face প্ল্যাটফর্মে ভয়ঙ্কর AI Deepfake-এর রমরমা: নারী ও শিশুদের টার্গেট করে তৈরি হচ্ছে অশালীন ছবি

ভারতীয় বিমান বাহিনী চালু করলো ‘সংকল্প-২০২৬’: রুশ যুদ্ধবিমানের দেশীয়করণে নতুন দিগন্ত

মহাকাশে আত্মনির্ভর ভারত: নভোচারী প্রযুক্তির দেশীয় উন্নয়নে জোরালো পদক্ষেপ