ভারতের বাজেট স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে এল itel। তাদের জনপ্রিয় ZENO সিরিজে নতুন মডেল itel ZENO 20 লঞ্চ করেছে। কম দামে পাওয়া যাচ্ছে স্টাইলিশ ডিজাইন, IP54 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, ড্রপ-প্রটেক্টেড কেস আর সঙ্গে থাকছে নতুন প্রজন্মের Aivana 2.0 AI Voice Assistant। যারা প্রথমবার কিপ্যাড ফোন থেকে স্মার্টফোনে আপগ্রেড করতে চাইছেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ এক পছন্দের।
দাম ও ভ্যারিয়েন্ট
এই ফোন এক্সক্লুসিভলি পাওয়া যাবে Amazon-এ। তিনটি কালারে এসেছে – Starlit Black, Space Titanium এবং Aurora Blue।
- 3GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম মাত্র ₹5,999
- 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ₹6,899
সঙ্গে থাকছে লঞ্চ অফার – 3GB মডেলে ₹250 ডিসকাউন্ট কুপন এবং 4GB মডেলে ₹300 ডিসকাউন্ট। সেলের শুরু ২৫শে আগস্ট থেকে।
ডিসপ্লে ও পারফরম্যান্স
itel ZENO 20-এ রয়েছে 6.6-ইঞ্চি HD+ IPS ডিসপ্লে, সঙ্গে 90Hz রিফ্রেশ রেট ও Dynamic Bar ফিচার। ফোনে ব্যবহার করা হয়েছে T7100 অক্টা-কোর প্রসেসর।
সংস্থা দিয়েছে ২টি ভ্যারিয়েন্ট:
- 64GB স্টোরেজ + 8GB RAM (3GB+5GB Virtual RAM)
- 128GB স্টোরেজ + 12GB RAM (4GB+8GB Virtual RAM)
itel প্রতিশ্রুতি দিচ্ছে 3-বছরের Fluency Guarantee, অর্থাৎ দীর্ঘ সময় ধরে স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে।
ব্যাটারি ও চার্জিং
ফোনে রয়েছে শক্তিশালী 5000mAh ব্যাটারি, সঙ্গে বক্সে 10W চার্জার এবং ফোন সাপোর্ট করে 15W ফাস্ট চার্জিং।
ক্যামেরা ও অডিও
- পিছনে রয়েছে 13MP HDR রিয়ার ক্যামেরা
- সামনে 8MP ফ্রন্ট ক্যামেরা
দারুণ অডিও-র জন্য রয়েছে DTS Sound Technology, যা বাজেট সেগমেন্টে দেবে সারাউন্ড সাউন্ড এক্সপেরিয়েন্স।
বিশেষ ফিচার
itel ZENO 20 এসেছে নানা ইউজার-ফ্রেন্ডলি ফিচার নিয়ে:
- Find My Phone
- Landscape Mode
- Dynamic Bar
- সিকিউরিটির জন্য Side Fingerprint Sensor ও Face Unlock
সফটওয়্যার হিসেবে আছে Android 14 Go Edition।
বড় আকর্ষণ – Aivana 2.0 AI Assistant
ফোনটির হাইলাইট ফিচার হলো Aivana 2.0 Voice Assistant। এটি শুধু অ্যাপ ওপেন, WhatsApp কল বা সেটিংস পরিবর্তন নয়, বরং ইমেজ ডিসক্রাইব, সোশ্যাল মিডিয়া ক্যাপশন লেখা, এমনকি জটিল ম্যাথস প্রোবলেমও সলভ করতে পারে। হিন্দি ভাষাতেও এটি কাজ করতে সক্ষম।
বাজেট সেগমেন্টে এই ফোনের প্রতিযোগী হতে পারে POCO C71, Infinix Smart 9 HD এবং Lava Shark 5G। যদিও Lava মডেলটি 5G সাপোর্ট করে, তবে দামের দিক থেকে itel ZENO 20 অনেক বেশি আকর্ষণীয় বিকল্প।
যদি আপনি কম দামে স্মার্ট ডিজাইন, AI ফিচার, ভালো অডিও আর দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ চান, তাহলে itel ZENO 20 হতে পারে আপনার জন্য সঠিক পছন্দ। মাত্র ₹5,999 থেকে শুরু হওয়া এই মডেল লঞ্চ অফারে আরও সস্তায় পাওয়া যাবে।