ভারতীয় স্মার্টফোন মার্কেটে আবার নতুন চমক আনলো iQOO। শুক্রবার লঞ্চ হলো iQOO Z10 এবং iQOO Z10x – দুইটি নতুন Z সিরিজ স্মার্টফোন। শক্তিশালী ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা আর স্টাইলিশ ডিজাইন – সব কিছু মিলিয়ে এই ফোনদুটি এখন আলোচনার কেন্দ্রে।
ব্যাটারি ও পারফরম্যান্সে চমক
iQOO Z10 মডেলটি এসেছে বিশাল 7,300mAh ব্যাটারি নিয়ে, যেটিতে রয়েছে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে, iQOO Z10x এ আছে 6,500mAh ব্যাটারি ও 44W চার্জিং সাপোর্ট।
পারফরম্যান্সের দিক থেকে iQOO Z10 চলছে Snapdragon 7s Gen 3 প্রসেসরে, যেখানে iQOO Z10x ব্যবহার করছে MediaTek Dimensity 7300 চিপসেট। দুটি ফোনেই Funtouch OS 15 ও Android 15 রয়েছে।
ডিসপ্লে ও ডিজাইন
iQOO Z10 ফোনে রয়েছে 6.77 ইঞ্চি Full HD+ AMOLED ডিসপ্লে (120Hz রিফ্রেশ রেট সহ), এবং iQOO Z10x এ রয়েছে 6.7 ইঞ্চি Full HD+ ডিসপ্লে।
দুটি ফোনেই রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা, সেলফি ও ভিডিও কলে নিখুঁত এক্সপেরিয়েন্সের জন্য।
ক্যামেরা সেটআপ
পিছনে রয়েছে 50MP + 2MP ডুয়াল ক্যামেরা সেটআপ।
iQOO Z10 এর প্রধান ক্যামেরায় OIS (Optical Image Stabilisation) সুবিধা থাকায় ফটোগ্রাফিতে আরও বেশি স্পষ্টতা ও স্ট্যাবিলিটি পাওয়া যাবে।
কানেক্টিভিটি ও সেন্সর
দুটি ফোনেই রয়েছে 5G, Wi-Fi, Bluetooth, GPS সহ আধুনিক সব কানেক্টিভিটি ফিচার।
iQOO Z10 তে আছে in-display fingerprint sensor ও infrared blaster, এবং IP65 রেটিং যা জলের ছিটে ও ধুলো থেকে রক্ষা করে।
iQOO Z10x তে রয়েছে side-mounted fingerprint sensor, dual stereo speakers ও IP64 রেটিং।
দাম
iQOO Z10
- 8GB + 128GB: ₹21,999
- 8GB + 256GB: ₹23,999
- 12GB + 256GB: ₹25,999
গ্লেসিয়ার সিলভার ও স্টেলার ব্ল্যাক রঙে পাওয়া যাবে।
ব্যাঙ্ক ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফারে শুরু হচ্ছে মাত্র ₹19,999 থেকে।
iQOO Z10x
- 6GB + 128GB: ₹13,499
- 8GB + 128GB: ₹14,999
- 8GB + 256GB: ₹16,499
আল্ট্রাম্যারিন ও টাইটানিয়াম কালারে পাওয়া যাচ্ছে।
ডিসকাউন্টের পর দাম নেমে আসছে ₹12,499 পর্যন্ত।
ফোন দু’টি April 16 থেকে Amazon এবং iQOO India Store-এ বিক্রি শুরু হবে।
যারা বাজেটের মধ্যে এক শক্তিশালী ও ফিচার-প্যাকড স্মার্টফোন খুঁজছেন, iQOO Z10 সিরিজ তাদের জন্য দারুণ অপশন হতে চলেছে।