লঞ্চের আগেই প্রকাশ্যে এল iQOO Neo10 সিরিজের ‘কালার ভেরিয়েন্ট’

Feature T&L

iQOO Neo10 সিরিজের লঞ্চ হতে চলেছে 29 নভেম্বর। চীনে লঞ্চ হতে চলা “Dual-Core War God” নামে পরিচিত এই সিরিজে পারফরম্যান্স আর স্টাইলের দুর্দান্ত মিশেল দেখা যাবে। এই সিরিজে থাকবে তিনটি আকর্ষণীয় রঙ—Extreme Shadow Black, Rally Orange, এবং Chi Guang White। ইতিমধ্যেই ফোনগুলোর জন্য প্রি-রিজার্ভেশন শুরু হয়েছে।

iQOO নিশ্চিত করেছে যে Neo10 Pro মডেলে থাকবে MediaTek Dimensity 9400 প্রসেসর এবং স্ট্যান্ডার্ড মডেলে থাকবে Snapdragon 8 Gen 3 চিপ। দুটি ফোনেই সংযোজিত হবে কোম্পানির নিজস্ব তৈরি Q2 gaming chip, যা গেমিং-কে আরও উন্নত করবে। এতে রয়েছে সুপার-রেজোলিউশন এবং ফ্রেম-রেট ইন্টারপোলেশনের মতো ফিচার, যা গেমপ্লে-কে করবে আরও মসৃণ।

Geekbench-এ Neo10 Pro মডেলের সিঙ্গল-কোর স্কোর 2900 এবং মাল্টি-কোর স্কোর 9000-এর বেশি, যা 2024 সালের ফ্ল্যাগশিপ ডিভাইসের কাছাকাছি। স্ট্যান্ডার্ড মডেলের পারফরম্যান্সও চমকপ্রদ।

চার্জিং প্রযুক্তিতেও এসেছে বড় পরিবর্তন। ফোনে রয়েছে 120W ultra-fast flash charging সাপোর্ট। এতে 100W PD এবং 100W PPS protocol সাপোর্ট করবে, ফলে দ্রুত এবং বহুমুখী চার্জিং পাওয়া যাবে। 7.99 mm পাতলা বডির সঙ্গে 6100 mAh 3rd. Generation সিলিকন ব্যাটারি রয়েছে

সফটওয়্যারের ক্ষেত্রে Neo10 সিরিজ হবে Origin OS 5-এর প্রথম ডিভাইস। গেমিংয়ের জন্য থাকবে বিশেষ টুল, যা রিয়েল-টাইমে Technical সাজেশন দেবে।

ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 8T LTPO প্রযুক্তি, যার সাথে আছে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। এছাড়াও রয়েছে ultrasonic fingerprint scanner, যা দ্রুত এবং সুরক্ষিত এক্সেস নিশ্চিত করে।

কাটিং-এজ সফটওয়্যার, আধুনিক ডিজাইন, এবং গেমিং ফোকাসের জন্য iQOO Neo10 সিরিজ হতে চলেছে গেমার ও টেকপ্রেমীদের জন্য একটি দুর্দান্ত পছন্দ।

এই মুহূর্তে

Renault India September 2026 offers: বাম্পার ছাড় ডাস্টারে, অন্যান্য মডেলেও আকর্ষণীয় সুবিধা!

ভারতে এল কিয়া কার্নিভাল হাইব্রিড: বুকিং শুরু, প্রিমিয়াম MPV-তে নতুন চমক!

নতুন GE F404 ইঞ্জিনে তেজস মার্ক ১এ উৎপাদন গতি পেল, কিন্তু IAF-এর অপেক্ষা আরও দীর্ঘ

পুঁতিনের ব্যক্তিগত বুলেটপ্রুফ দুর্গ: Aurus Senat লিমুজিন, যা তাঁর সঙ্গে পাড়ি দেয় বিশ্বের পথে