iQOO ব্র্যান্ডের প্রতি যাঁরা আকৃষ্ট, তাঁদের জন্য দারুণ খবর! শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে iQOO Neo 10R। এই ফোনটি হবে iQOO Neo 10 সিরিজের অংশ, যা গত বছর চীনে লঞ্চ হয়েছিল। সম্প্রতি iQOO India-এর প্রধান Nipun Marya-র একটি পোস্টে নতুন ডিভাইসটির ইঙ্গিত পাওয়া গেছে।
লঞ্চের টিজ এবং প্রধান ফিচার
Nipun Marya তাঁর X হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, যেখানে ‘R’ লেটারের উল্লেখ রয়েছে। এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, iQOO Neo 10R শীঘ্রই ভারতে আসছে। এটি হতে চলেছে 2025 সালে ভারতে iQOO-র প্রথম লঞ্চ।
ফিচারের ঝলক
বিশ্বস্ত সূত্রের মতে, iQOO Neo 10R থাকবে বেশ কিছু চমকপ্রদ ফিচার:
- Sony ক্যামেরা থাকবে, যা 4K 60fps ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।
- ফোনটির ডিজাইন হবে dual-tone, যা বিশেষত GenZ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি।
- এটি iQOO Neo 10 সিরিজের মতো দেখতে হতে পারে।
লঞ্চের তারিখ এখনো নির্ধারিত হয়নি, তবে ফেব্রুয়ারি মাসে এই ফোনটি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
iQOO Neo 10R সম্ভাব্য স্পেসিফিকেশন
iQOO Neo 10R-এ পাওয়া যেতে পারে বেশ কিছু প্রিমিয়াম ফিচার:
- ডিসপ্লে: 6.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে, যেখানে থাকবে 144Hz রিফ্রেশ রেট।
- প্রসেসর: শক্তিশালী Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট।
- র্যাম এবং স্টোরেজ: তিনটি ভ্যারিয়েন্ট – 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 256GB।
- ক্যামেরা:
- 50MP Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা।
- 8MP ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা।
- সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা।
- ব্যাটারি এবং চার্জিং:
- বিশাল ৬,৪০০mAh ব্যাটারি।
- 80W ফাস্ট চার্জিং সাপোর্ট।
- Colour অপশন: Lunar Titanium এবং Blue White Slice।
দাম এবং লক্ষ্য
iQOO Neo 10R-কে একটি mid-range ফোন হিসাবে বাজারজাত করা হবে এবং এর দাম 30,000 টাকার মধ্যে থাকতে পারে। এটি কি একেবারে নতুন মডেল, নাকি চীনের কোনো মডেলের পরিবর্তিত ভার্সন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।