iQOO 13: ভারতের বাজারে আসছে শীঘ্রই! প্রস্তুত থাকুন

Feature T&L

iQOO আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা অক্টোবরের শেষের দিকে চীনে iQOO 13 লঞ্চ করবে। যদিও নির্দিষ্ট তারিখ এখনো প্রকাশ পায়নি, তবে বৈশ্বিক বাজারেও খুব তাড়াতাড়ি ফোনটি আসার সম্ভাবনা রয়েছে।

iQOO India CEO নিপুণ মারিয়া সম্প্রতি একটি টিজার পোস্টার শেয়ার করেছেন, যেখানে উল্লেখ আছে Ready for the next?” – যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে iQOO 13-এর দিকেই। এক রিপোর্ট অনুযায়ী, 3 ডিসেম্বর ভারতে ফোনটি লঞ্চ হতে পারে

iQOO 13-এর স্পেসিফিকেশন 

এই স্মার্টফোনে থাকবে BOE-এর নতুন Q10 প্যানেল, যা 2K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেটের মসৃণ অভিজ্ঞতা প্রদান করবে। ডিসপ্লেটি উজ্জ্বলতা, দীর্ঘস্থায়িত্ব, এবং রঙের নির্ভুলতায় অন্যান্য ফোনকে টেক্কা দেবে বলে দাবি করা হয়েছে।

প্রসেসরের ক্ষেত্রে থাকবে Snapdragon 8 Elite চিপসেট, যার সাথে যুক্ত থাকবে iQOO-এর নিজস্ব Q2 Gaming চিপ। এই চিপের মাধ্যমে 2K টেক্সচার এবং 144FPS-এ PC লেভেলের Gaming সাপোর্ট পাওয়া যাবে। ফোনটি 16 GB পর্যন্ত RAM এবং 512 GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

সফটওয়্যারের দিক থেকে iQOO 13-এ Android 15 ভিত্তিক OriginOS 5 (Global Varient FunTouch OS 15) থাকবে। ক্যামেরায় পাওয়া যাবে 50 Megapixel-এর ট্রিপল লেন্স সেটআপ – মূল ক্যামেরা, আল্ট্রাওয়াইড এবং টেলিফটো লেন্স।

ব্যাটারি ও অন্যান্য ফিচার 

6150 mAh ব্যাটারি সহ ফোনটি 120 W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া IP68 রেটিং, মেটাল ফ্রেম, এবং একটি স্টাইলিশ Halo” লাইট স্ট্রিপও থাকতে পারে। ফোনটির সম্ভাব্য দাম হবে প্রায় ₹55,000

iQOO 13-এর আধুনিক ফিচার এবং গেমিং দক্ষতা স্মার্টফোন বাজারে নতুন মাইলফলক সৃষ্টি করবে বলেই আশা করা হচ্ছে। এখন শুধু অপেক্ষা ডিসেম্বরের, যখন এটি ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।

এই মুহূর্তে

পুরোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ: বন্ধ হচ্ছে YouTube অ্যাপ!

অ্যামাজনে Samsung Galaxy S25 সিরিজের দামে বিরাট পতন: ₹৩৮,০০০ সাশ্রয়ের সুযোগ!

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!