এলো নতুন রূপে, কম দামে Infinix Hot 60i 5G, থাকছে ৬০০০ mAh ব্যাটারি ও AI ফিচারস

Infinix Hot 60i 5G

Infinix আবারও বাজেট সেগমেন্টে চমক আনতে চলেছে। সম্প্রতি জুলাই মাসে সংস্থাটি Helio G81 Ultimate চিপসেট-চালিত Infinix Hot 60i গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল। এবার তারই 5G ভার্সন ভারতের বাজারে আসতে চলেছে, আর তাও একদম নতুন ডিজাইন ও ফিচার নিয়ে।

ডিজাইন ও রঙের বাহার

Infinix Hot 60i 5G-এর অফিশিয়াল ইমেজ ইতিমধ্যেই প্রকাশ করেছে Infinix। ফোনটি চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে—Shadow Blue, Monsoon Green, Sleek Black, এবং Plum Red। পেছনের দিকে থাকবে একদম নতুন ধরনের horizontal camera visor, যার মধ্যে থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ডুয়েল LED ফ্ল্যাশ

চিপসেট ও ব্যাটারির পাওয়ার

এই ফোনে থাকবে শক্তিশালী Dimensity 6400 চিপসেট এবং বিশাল ,০০০mAh ব্যাটারি—মানে সারাদিন নয়, দু’দিন অনায়াসে চলবে! সাথে থাকছে IP64 রেটিং, যার মানে ধুলো এবং জলের ছিটা থেকে ফোন থাকবে নিরাপদ। উপরন্তু, TÜV সার্টিফিকেশন থাকছে, যা বলছে এই ফোন অন্তত ৫ বছর পর্যন্ত ল্যাগ-ফ্রি পারফরম্যান্স দেবে।

AI ফিচারের চমক

এই ফোনে থাকছে আধুনিক AI ফিচারগুলোর ছড়াছড়ি—যেমন:

  • Circle to Search
  • AI Eraser
  • AI Extender
  • AI Call Translation
  • AI Wallpaper
  • Image Generator

এই সব ফিচার ফোনকে করবে আরও স্মার্ট ও ইউজার-ফ্রেন্ডলি।

দাম ও কোথায় কিনবেন

এই ফোনের দাম এখনো অফিশিয়ালি ঘোষণা হয়নি। তবে যেহেতু গত মাসে লঞ্চ হওয়া Dimensity 7020-চালিত Infinix Hot 60 5G-এর দাম ছিল ₹১০,৪৯৯, অনুমান করা হচ্ছে যে নতুন Hot 60i 5G-এর দাম হতে পারে ₹৯,৯৯৯। ফোনটি অন্যান্য Infinix ডিভাইসের মতোই Flipkart-এই বিক্রি হবে।

যারা সস্তায় ভালো ফিচারযুক্ত 5G ফোন খুঁজছেন, তাদের জন্য এই Infinix Hot 60i 5G হতে চলেছে একদম পারফেক্ট চয়েস। এখন শুধু অপেক্ষা লঞ্চ ডেটের!

এই মুহূর্তে

আগস্ট ২০২৬-এ আসছে Google Pixel 11, Vivo S2 সহ ৫টি সেরা smartphones launching in August 2026: সম্পূর্ণ তালিকা!

Hugging Face প্ল্যাটফর্মে ভয়ঙ্কর AI Deepfake-এর রমরমা: নারী ও শিশুদের টার্গেট করে তৈরি হচ্ছে অশালীন ছবি

ভারতীয় বিমান বাহিনী চালু করলো ‘সংকল্প-২০২৬’: রুশ যুদ্ধবিমানের দেশীয়করণে নতুন দিগন্ত

মহাকাশে আত্মনির্ভর ভারত: নভোচারী প্রযুক্তির দেশীয় উন্নয়নে জোরালো পদক্ষেপ