আসছে Infinix-এর নতুন গেমিং স্মার্টফোন GT 30 Pro, এবার ভবিষ্যতের টেকনোলজি হাতের মুঠোয়!

Feature T&L

Infinix এই মাসের মধ্যেই তাদের নতুন গেমিং ফোকাসড ফোন Infinix GT 30 Pro গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে। গেমারদের জন্য এক নতুন অভিজ্ঞতা এনে দিতে ফোনটির ডিজাইন ও কন্ট্রোল সিস্টেমে আনা হয়েছে বেশ কিছু অভিনব ফিচার। দেখে নেওয়া যাক এই ফোনের চমকপ্রদ ফিচারগুলি কী কী।

বিল্ট-ইন শোল্ডার ট্রিগার: গেমিং কন্ট্রোলে বিপ্লব

GT 30 Pro-এর অন্যতম আকর্ষণ হল এর নতুন শোল্ডার ট্রিগার সিস্টেম। সাধারণত গেমিংয়ের সময় অতিরিক্ত অ্যাক্সেসরিজের উপর নির্ভর করতে হয়, কিন্তু এই ফোনে Infinix সরাসরি ফোনের বডির ফ্রেমে ক্যাপাসিটিভ টাচ ট্রিগার যুক্ত করেছে।
এই ট্রিগারগুলো গেমিং চলাকালীন দ্রুত এবং নিখুঁত রেসপন্স দেয়, যা FPS বা MOBA গেমের ক্ষেত্রে বিশেষ কাজে আসে।

এই ট্রিগারগুলিতে ইউজাররা নিজেদের মতো করে Aim, ফায়ার বা জাম্পিং অ্যাকশন ম্যাপ করতে পারবেন। এমনকি কিছু রিপোর্ট বলছে, একটিমাত্র ট্যাপে জটিল কম্বো অ্যাকশন চালু করার ম্যাক্রো ফাংশনালিটি-ও থাকতে পারে। গেমিং ছাড়াও এই ট্রিগারগুলি দিয়ে অ্যাপ ওপেন করা, মিউজিক বদলানো বা ফটো তোলা সম্ভব হবে।

সাইবার-মেকানিক্যাল ডিজাইন ও লাইটিং

ডিজাইনের দিক থেকে GT 30 Pro ফোনে থাকছে অত্যাধুনিক সাইবার-মেকানিক্যাল ব্যাক ফিনিশ এবং স্মার্ট Mechanical Light Waves লাইটিং সিস্টেম। এই লাইটিং সিস্টেমে 20টিরও বেশি এফেক্ট থাকবে, যা রিয়েল-ওয়ার্ল্ড 14টি ইন্টারঅ্যাকশনের সময় রেসপন্স করবে—যেমন কল এলে, গেম জিতলে, চার্জিং চলাকালীন, অথবা মিউজিক প্লে হলে

ফোনটি তিনটি আলাদা আলাদা কালার থিমে আসতে পারে—হাল্কা রঙের সিম্পল ডিজাইন থেকে শুরু করে RGB লাইটিং যুক্ত একদম গেমার লুক—সবই থাকবে বিকল্প হিসেবে।

লঞ্চ ও GT Verse প্রোডাক্ট লাইনআপ

এই মাসেই Infinix GT 30 Pro বিশ্বব্যাপী লঞ্চ হবে। সঙ্গে আসছে একগুচ্ছ নতুন GT Verse প্রোডাক্ট—যেমন Infinix XPad GT ট্যাবলেট, GT Buds, ZClip Earbuds, এবং GT Power Bank
যারা গেমিং ফোন খুঁজছেন কিন্তু চাইছেন নতুন ধরনের কন্ট্রোল ও স্টাইল, তাদের জন্য Infinix GT 30 Pro হতে পারে এক পারফেক্ট চয়েস। গেমিং এখন আর শুধু স্ক্রিন টাচে সীমাবদ্ধ নয়—Infinix দেখিয়ে দিল ভবিষ্যতের গেমিং স্মার্টফোন কেমন হবে!

এই মুহূর্তে

OPPO Reno 16c Baby Monster এডিশন আসছে ভারতে, K-Pop ফ্যানদের জন্য থাকছে বিশেষ চমক!

আসছে Redmi K100 সিরিজ, Geekbench-এ দেখা মিলল ‘Snapdragon 8 Elite Gen 5’ প্রসেসরের!

ভারতে আসছে Realme 16x 5G: চমক হিসেবে থাকছে ৭,০০০mAh ব্যাটারি!

এবার হোয়াটসঅ্যাপ ওয়েবেও মিলবে ভয়েস ও ভিডিও কল! মোবাইল অ্যাপের সব সুবিধা ব্রাউজারে