Infinix তাদের GT সিরিজ-এর নতুন ফ্ল্যাগশিপ ফোন Infinix GT 30 Pro আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। এই ফোনটি বিশেষভাবে তৈরি হয়েছে সেই সব ইউজারদের জন্য যারা চায় গেমিং পারফরম্যান্স, AI ক্ষমতা আর প্রিমিয়াম ফিচার – সবকিছুই বাজেটের মধ্যে।
এছাড়াও এসেছে Infinix GT 30 Pro Gaming Master Edition, যেটা গেমারদের জন্য সম্পূর্ণ এক ইকোসিস্টেম-সহ আসে – যেমন MagCharge Cooler আর MagCase এর মতো একাধিক এক্সেসরিজসহ।
Infinix GT 30 Pro – ফিচারে ভরপুর Beast
এই ফোনে রয়েছে 6.78 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যার 144Hz refresh rate রয়েছে এবং 60/90/120/144Hz-এ অ্যাডাপটিভ মোডে কাজ করে। ডিসপ্লেটি 2160Hz touch sampling, 2304Hz PWM dimming, DCI-P3 কালার গামুট এবং 1100 nits ব্রাইটনেস সাপোর্ট করে। TÜV Rheinland সার্টিফায়েড এই ডিসপ্লেটি Gorilla Glass 7i দিয়ে প্রোটেক্টেড এবং IP64 জল ও ধুলো প্রতিরোধী।
পারফরম্যান্সের দিক থেকে এতে আছে MediaTek Dimensity 8350 Ultimate চিপসেট (৪nm প্রসেসে তৈরি)। সাথে পাচ্ছেন 12GB RAM এবং UFS 3.1 স্টোরেজ। চাইলে আরও 12GB ভার্চুয়াল RAM এক্সপ্যান্ড করা যাবে।
XBoost Gaming Engine, VC liquid cooling, এবং AI thermal detection থাকায় ফোনটি হিটিং কমায় এবং গেমিংয়ের সময় ঠান্ডা রাখে। বাড়তি মজা দিতে, এতে থাকছে gaming shoulder buttons ও x-axis linear motor, যা PUBG Mobile আর MLBB-এর মতো গেমে 120fps এক্সপেরিয়েন্স দেয়।
ব্যাটারি ও ক্যামেরা
ফোনে রয়েছে 5,500mAh ব্যাটারি, যা 45W wired fast charging এবং 30W wireless charging সাপোর্ট করে। এছাড়া 10W wired ও 5W wireless reverse charging সুবিধাও আছে।
ক্যামেরার দিকে রয়েছে 108MP main camera, 8MP ultra-wide lens এবং 13MP selfie camera।
সফটওয়্যার ও কানেক্টিভিটি
এই ফোনটি চলে XOS 15 (Android 15)-এর ওপর এবং এতে রয়েছে Infinix AI Suite যা Folax ও DeepSeek R1 দ্বারা চালিত। সংস্থাটি জানিয়েছে, ফোনটি 2 বছরের Android OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবে।
5G, Dual SIM, Wi-Fi 6, Bluetooth 5.4, NFC, GPS (NavIC সহ), IR Blaster, USB-C ও dual smart antennas-সহ আধুনিক সব কানেক্টিভিটি থাকছে। ফোনটির ওজন মাত্র 190g এবং পুরু মাত্র 7.9mm।
Infinix GT 30 Pro Gaming Master Edition – গেমারদের জন্য স্বর্গ
এই বিশেষ সংস্করণে থাকছে MagCharge Cooler, যা চুম্বকের মতো ফোনের পিছনে লেগে যায় এবং active fan cooling দেয়। এর মাধ্যমে Draco Mode চালু করা যায়, যাতে একসাথে চার্জিং ও কুলিং সম্ভব হয়।
MagCase-হিট ডিসিপেটিং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং ম্যাগনেটিক গেমিং অ্যাক্সেসরির সঙ্গে পুরোপুরি কম্প্যাটিবল। ফলে দীর্ঘক্ষণ গেম খেলার সময় ফোন ঠান্ডা রাখে এবং পারফরম্যান্স ধরে রাখে।
দাম ও কোথায় পাবেন
Infinix GT 30 Pro পাওয়া যাবে Blade White, Shadow Ash এবং Dark Flare (Master Edition Exclusive) রঙে। ভ্যারিয়েন্ট থাকছে 8GB+256GB, 12GB+256GB এবং 12GB+512GB।
Malaysia-তে 12GB+256GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে MYR 1,299 (₹25,000) এবং 12GB+512GB এর দাম MYR 1,499 (₹30,000) । ভারতে কবে আসবে বা দাম কত হবে, তা Infinix খুব শিগগিরই জানাবে।
এক কথায় বলতে গেলে, Infinix GT 30 Pro আর GT 30 Pro Gaming Master Edition গেমারদের জন্য এক দারুন অফার। যাদের বাজেট কম কিন্তু চায় প্রিমিয়াম ফিচার ও দারুন পারফরম্যান্স, তাদের জন্য এই ফোন হতে পারে X ফ্যাক্টর!