Huawei Mate X6: ফোল্ডেবল এই স্মার্টফোন লঞ্চ হতেই ঘুম উড়েছে অন্যান্য নামী ব্র্যান্ডদের

Feature T&L

Huawei Mate X6 উন্মোচনের মাধ্যমে Foldable স্মার্টফোনে নতুন উদ্ভাবন নিয়ে এসেছে HuaweiMate XT Ultimate Design-এর পর এটি 2024 সালে কোম্পানির দ্বিতীয় Foldable ফোন লঞ্চ হল চীনের বাজারে ।

Mate X5-এর উত্তরসূরি হিসেবে Mate X6 এসেছে আরও আধুনিক ও শক্তিশালী ফিচার নিয়ে। এতে রয়েছে ঠিক বইয়ের মতো Foldable স্ক্রিন। আগের Mate XT Ultimate Design যেখানে ট্রাই-ফোল্ড প্রযুক্তি এনেছিল, Mate X6-এ এসেছে আরও চমকপ্রদ আপগ্রেড

পাতলা, হালকা, এবং টেকসই ডিজাইন

ভাঁজ (Fold) করা অবস্থায় Mate X6 মাত্র 9.9 mm এবং ভাঁজ (Fold) খোলা অবস্থায় এটি মাত্র 4.6 mm। এর ওজন মাত্র 239 গ্রাম, যা Foldable ফোনের জন্য বেশ হালকা। ব্যাক প্যানেলে রয়েছে লেদার ও নাইলন ফাইবারের ফিনিশ, ফলে ফোনটি পড়ে গেলেও তেমন  আঘাত লাগবে না। এছাড়া এটি IPX8 জলরোধী রেটিং এবং উন্নত Kunlun Glass প্রোটেকশন ব্যবহার করেছে।

উন্নত ক্যামেরা সিস্টেম

Mate X6-এর ক্যামেরা সেটআপ আগের তুলনায় উন্নত। তিনটি রিয়ার ক্যামেরাই RYYB পিক্সেল অ্যারেঞ্জমেন্ট ব্যবহার করে।

  • 50 MP প্রাইমারি ক্যামেরায় এসেছে 10 point ভ্যারিয়েবল অ্যাপারচার।
  • 40 MP আলট্রাওয়াইড ক্যামেরা আগের 13 MP থেকে উন্নত।
  • 48 MP টেলিফটো ম্যাক্রো ক্যামেরা, যা 4X Zoom করতে সক্ষম।

শক্তিশালী প্রসেসর

নতুন HiSilicon Kirin 9020 চিপ ব্যবহার করেছে Mate X6, যা 12 কোর প্রসেসর সমৃদ্ধ। এর পারফরম্যান্স Snapdragon 8 Gen 2-এর কাছাকাছি।

অন্যান্য আপগ্রেড

  • স্ক্রিনের রেজোলিউশন বেড়ে হয়েছে 2440 x 2440 পিক্সেল
  • ব্যাটারি ক্ষমতা বেড়ে হয়েছে 5110 mAh
  • চার্জিং প্রযুক্তি 66Watt তারযুক্ত ও 50Watt তারহীন।
  • কালেক্টরস এডিশনে Tiantong এবং Beidou স্যাটেলাইট যোগাযোগের সুবিধা।

নতুন আপগ্রেডগুলো Huawei Mate X6-কে একটি অসাধারণ Foldable স্মার্টফোন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটি শুধু Mate X5-কে ছাড়িয়ে যায়নি, বরং বাজারের অন্যান্য প্রতিযোগীদের জন্যও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে