Huawei-এর অনবদ্য সৃষ্টি HarmonyOS Next! আসছে Android-ছাড়া নতুন OS

Feature T&L

Huawei সম্প্রতি তার নতুন Mate 70 এবং Foldable Mate X6 স্মার্টফোনের সাথে লঞ্চ করেছে সম্পূর্ণ নতুন HarmonyOS Next, যা Android ওপেন-সোর্স কোড ছাড়াই তৈরি। Bloomberg এর রিপোর্ট অনুযায়ী, এই OS সম্পূর্ণভাবে Huawei-এর নিজস্ব সৃষ্টি, যা যুক্তরাষ্ট্রের বড় Tech source ছাড়াই স্বাধীনভাবে তৈরি করা হয়েছে।

Mate 70 সিরিজ আগামী 4 ডিসেম্বর China-তে লঞ্চ হবে, যা পূর্ববর্তী Mate 60 সিরিজের উত্তরসূরী। উল্লেখযোগ্যভাবে, Mate 60 মডেল ছিল প্রথম Huawei স্মার্টফোন যাতে সম্পূর্ণভাবে চীনে তৈরি প্রসেসর ব্যবহার করা হয়েছিল। এর মাধ্যমে প্রমাণিত হয় যে Huawei মার্কিন ট্রেড রেস্ট্রিকশন এড়িয়ে নিজেদের প্রযুক্তি উন্নয়নে সক্ষম। তবে, আগামী কয়েক বছর Huawei 7-Nanometer প্রযুক্তিতে সীমাবদ্ধ থাকবে, যেখানে প্রতিদ্বন্দ্বী Apple ইতিমধ্যেই 2-nanometer চিপে কাজ করছে।

নিজস্ব চিপ এবং সফটওয়্যার তৈরি করা Huawei-এর বহুদিনের লক্ষ্য। 2012 সালে প্রথম নিজেদের Operating System তৈরির পরিকল্পনা ঘোষণা করেছিল, তখন থেকেই তারা জানত যে ভবিষ্যতে গুগলের মতো পার্টনার তাদের সিস্টেম ব্যবহার করতে দেবে না। 2019 সালে Huawei নিশ্চিত করে যে তাদের নিজস্ব Operating System তৈরি হয়েছে, যা HarmonyOS নামে পরিচিত। যদিও প্রাথমিক সংস্করণে Android ওপেন-সোর্স কোড ব্যবহার করা হলেও, নতুন সংস্করণটি সম্পূর্ণভাবে Android-Free

তবে, চিপ তৈরিতে এখনও বিতর্ক রয়েছে। সম্প্রতি জানা গেছে যে Third Party-র মাধ্যমে অবৈধভাবে TSMC চিপ Huawei-তে সরবরাহ করা হয়েছে। উল্লেখ্য, T-Mobile-এর ট্রেড সিক্রেট চুরি এবং ইরান স্যাংশন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র Huawei-এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

নতুন HarmonyOS Next সম্পূর্ণরূপে প্রস্তুত হতে কয়েক মাস সময় লাগবে বলে Huawei জানিয়েছে। ভবিষ্যতে এই OS সব স্মার্টফোনে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। Mate 70 মডেলের দাম শুরু হবে $760 থেকে এবং প্রো মডেলগুলির জন্য আরো বেশি। Huawei দাবি করেছে নতুন OS-এর জন্য পারফরম্যান্স 40% পর্যন্ত বৃদ্ধি পাবে।

এই মুহূর্তে

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!

OPPO Reno 16c Baby Monster এডিশন আসছে ভারতে, K-Pop ফ্যানদের জন্য থাকছে বিশেষ চমক!

আসছে Redmi K100 সিরিজ, Geekbench-এ দেখা মিলল ‘Snapdragon 8 Elite Gen 5’ প্রসেসরের!