অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হল HONOR এর MagicBook Art 14 (2025), একেবারে নতুন প্রজন্মের AI-ল্যাপটপ যা দিচ্ছে হাই কোয়ালিটি ডিসপ্লে, আল্ট্রা-হাই স্পিড পারফরম্যান্স এবং চমৎকার ডিজাইন।
এই ল্যাপটপটি তৈরি হয়েছে aerospace-grade magnesium alloy দিয়ে, যার ওজন মাত্র 1.03 কেজি এবং পুরু মাত্র 11.5 মিমি। এর Maple Leaf Curve ডিজাইন এবং UV-cured Ceramic Coating ল্যাপটপটিকে দিয়েছে প্রিমিয়াম লুক ও স্মুথ ফিনিশ।
চোখজুড়ানো ডিসপ্লে
HONOR MagicBook Art 14 (2025)-এর রয়েছে একটি 14.6-ইঞ্চির 3.1K OLED টাচস্ক্রিন ডিসপ্লে, যার রেজোলিউশন 3120×2080 এবং 3:2 Aspect Ratio। এতে রয়েছে:
- 120Hz Refresh Rate
- 07 বিলিয়ন কালার সাপোর্ট
- 1600 nits পর্যন্ত উজ্জ্বলতা
- DCI-P3 ফুল কালার গামাট
- ΔE < 0.5 Factory Calibration
এছাড়াও স্ক্রিনে রয়েছে 8-layer Anti-Reflective Coating, 4320Hz PWM Dimming, TÜV Rheinland ও VICO A+ সার্টিফিকেশন এবং E-book Mode, যা চোখের আরাম নিশ্চিত করে।
শক্তিশালী পারফরম্যান্স
এই ল্যাপটপটি চলে Intel Core Ultra 5 225H অথবা Ultra 7 255H প্রসেসরে, যার সর্বোচ্চ স্পিড 5.1GHz এবং কোর সংখ্যা 16টি পর্যন্ত। গ্রাফিক্স হিসেবে রয়েছে Intel ARC 130T/140T। RAM পাওয়া যাবে 32GB DDR5x (8400 MT/s) পর্যন্ত এবং স্টোরেজ 1TB বা 2TB SSD।
কুলিং ব্যবস্থাও অত্যাধুনিক—থাকছে Ultra-thin Vapor Chamber, Bionic Fan, Graphite Layer এবং Phase-Change Materials, যার ফলে শব্দ মাত্র 3dB।
ব্যাটারি ও ক্যামেরা
60Wh ব্যাটারি 10 ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাক-আপ দিতে পারবে। 30 মিনিটে চার্জ হবে 46%, আর ফুল চার্জ নিতে সময় লাগবে 95 মিনিট।
থাকছে 1080p Detachable Magnetic Flip Camera, যার মাধ্যমে নিশ্চিত হবে প্রাইভেসি।
অডিও, কীবোর্ড ও কানেক্টিভিটি
ল্যাপটপটিতে রয়েছে ছয়টি স্পিকার, Magic Spatial Audio এবং DTS Headphone Support।
Backlit Full-size Keyboard-এ 1.5mm key travel ও 120 cm² Touchpad, যেখানে 9টি Multi-touch Gesture সাপোর্ট রয়েছে।
পোর্টগুলো হল:
- USB-C 3.2 Gen2
- Thunderbolt 4
- USB-A 3.2 Gen1
- HDMI 2.1 (4K@60Hz)
- 5mm Combo Jack
ওয়্যারলেসে রয়েছে Wi-Fi 6E, Bluetooth 5.1, এবং NFC। Link Turbo X Antenna থাকায় কানেক্টিভিটি রেঞ্জ 450 মিটার পর্যন্ত বিস্তৃত।
AI স্মার্ট ফিচার ও সফটওয়্যার
ল্যাপটপটি চলে Windows 11 Home এবং MagicOS-এ। AI ফিচারের মধ্যে থাকছে:
- YOYO Voice Assistant
- Real-time Meeting Transcription
- AI Translation
- DeepSeek Programming Support
- Cross-device File Sharing
- Screen Projection with Privacy
দাম ও কোথায় পাবেন
চীনের HONOR Mall, Experience Stores এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে পাওয়া যাচ্ছে নিচের ভ্যারিয়েন্টে:
- Ultra 5 / 32GB / 1TB – ¥8,499 (প্রায় ₹98,800)
- Ultra 7 / 32GB / 1TB – ¥9,499 (প্রায় ₹1,10,400)
- Ultra 7 / 32GB / 2TB – ¥9,999 (প্রায় ₹1,16,200)
এই নতুন HONOR MagicBook Art 14 (2025) নিঃসন্দেহে প্রিমিয়াম ল্যাপটপের বাজারে এক বিপ্লব আনবে। যারা পোর্টেবিলিটি, পারফরম্যান্স এবং AI ক্ষমতার খোঁজে আছেন, তাঁদের জন্য এটি হতে পারে সেরা পছন্দ।