Samsung বা iPhone নয়, এ বার টেক দুনিয়ার নজর কেড়ে নিতে চলেছে Honor! আগামী ২ জুলাই, ২০২৫, Shenzhen-এ একটি গ্র্যান্ড ইভেন্টে লঞ্চ হতে চলেছে Honor Magic V5—যা সংস্থার দাবি অনুযায়ী বিশ্বের সবচেয়ে পাতলা এবং হালকা ফোল্ডেবল স্মার্টফোন।
এই ঘোষণা হয়েছে MWC Shanghai 2025-এর মঞ্চ থেকে, যেখানে সংস্থার CEO George Zhao জানান, এই ফোন শুধুই পাতলা নয় – পারফরম্যান্স, ডিজাইন, ব্যাটারি, এবং AI ফিচারের এক চূড়ান্ত সংমিশ্রণ।
অতি পাতলা এবং হালকা ডিজাইন
Honor Magic V5 খোলা অবস্থায় পুরু মাত্র ৪.৩৫ মিমি, আর ভাঁজ করা অবস্থায় ৯.২ মিমি। এর ওজন মাত্র ২২৬ গ্রাম। এমন হালকা ও পাতলা ফোল্ডেবল ডিজাইন এর আগে দেখা যায়নি। Oppo Find N5 কিংবা Vivo X Fold5-এর তুলনায় এটা অনেক বেশি স্টাইলিশ ও কম ওজনের।
শক্তিশালী প্রসেসর এবং AI ক্ষমতা
ফোনটিতে থাকছে Qualcomm Snapdragon 8 Elite Leading Version চিপসেট। এর ফলে:
- মাল্টিটাস্কিং হবে একদম স্মুথ
- গেমিং চলবে হাই গ্রাফিক্সে
- AI ফিচার দেবে পার্সোনালাইজড ও স্মার্ট অভিজ্ঞতা
George Zhao জানিয়েছেন, এই ফোন PC-লেভেল প্রোডাকটিভিটি দেবে, যা ফোল্ডেবল স্মার্টফোন দুনিয়ায় এক নতুন অধ্যায় শুরু করবে।
সবচেয়ে বড় ব্যাটারি
Honor Magic V5-এ থাকছে 6100 mAh ব্যাটারি। সঙ্গে 66W ফাস্ট ওয়্যারড চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এত বড় ব্যাটারি থাকার পরেও ফোনটি যথেষ্ট পাতলা সাথে বজায় রেখেছে নিজের স্টাইল।
বড় এবং উজ্জ্বল ডিসপ্লে
- 7.95 ইঞ্চি 2K+ LTPO ফোল্ডেবল ডিসপ্লে
- 6.45 ইঞ্চি LTPO OLED 2K আউটার স্ক্রিন
- উভয় স্ক্রিনেই থাকবে 120 Hz রিফ্রেশ রেট, মানে সুপার স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
ক্যামেরার জাদু
- 200MP Periscope Telephoto ক্যামেরা
- 50 MP প্রাইমারি সেন্সর সহ মাল্টি-লেন্স সেটআপ
- AI-চালিত ইমেজ প্রসেসিং এবং দুর্দান্ত ভিডিও রেকর্ডিং ক্ষমতা
অতিরিক্ত হাই-টেক ফিচার
- Beidou স্যাটেলাইট কানেক্টিভিটি—নেটওয়ার্ক না থাকলেও মেসেজ পাঠানো যাবে
- সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
- কালার অপশন: Silk Gold, Black, Green, White
২ জুলাই চিনে লঞ্চ হলেও, IFA 2025-এ এর গ্লোবাল লঞ্চ হতে পারে বছর শেষে। এটি Samsung Galaxy Z Fold 7, Oppo Find N5, এবং Vivo X Fold5-এর বড় প্রতিদ্বন্দ্বী হতে চলেছে।
Honor Magic V5-এর হাত ধরেই আসছে ফোল্ডেবল দুনিয়ায় এক নতুন উন্মাদনা, যেখানে পাতলা মানেই কম ক্ষমতা নয়, বরং স্টাইল আর শক্তির এক নিখুঁত মিশেল!